টিকিট থেকে প্ল্যাটফর্ম সবখানেই কড়াকড়ি, বারাসাত-হাসনাবাদ রুটে সতর্কবার্তা যাত্রীদের

Published on:

Published on:

Indian Railways passenger safety emphasised strict surveillance on Barasat-Hasnabad route
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার বারাসাত হাসনাবাদ শাখার যাত্রীদের জন্য সতর্কবার্তা। কারণ বিনা টিকিটে ভ্রমণ আটকাতে কড়া পদক্ষেপ নিল পূর্ব রেল (Indian Railways)। এখন থেকে এই শাখায় একাধিক স্টেশনে চালানো হবে বিশেষ টিকিট চেকিং অভিযান। এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি এই শাখায় বিনা টিকিটে যাতায়াত করলে রেল প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

যাত্রী নিরাপত্তায় জোর, বারাসাত-হাসনাবাদ রুটে কড়া নজরদারি (Indian Railways)

রেল সূত্রের খবর অনুযায়ী, বিকেলে বিশেষ টিকিট পরীক্ষকদের একটি দল কাজীপাড়া স্টেশনে আচমকায় পৌঁছায়। সেখানেই মুহূর্তের মধ্যে যে টিকিট কাউন্টার ফাঁকা ছিল, টিটি দের উপস্থিতি টের পেয়ে যাত্রীরা টিকেট কাটার জন্য কাউন্টারে ভিড় জমাতে শুরু করেন (Indian Railways)।

Indian Railways passenger safety emphasised strict surveillance on Barasat-Hasnabad route

আরও পড়ুন: একঘেয়ে মাটন কারি খেয়ে মুখে চর পড়েছে! স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি

শুধু তাই নয়, জরিমানার আশঙ্কায় তখন যাত্রীরা টিকিটের লাইনে দাঁড়ান। পাশাপাশি ভিড় এতটাই বেড়ে যায় যে, লাইনে শেষ প্রান্ত স্টেশন চত্ত্বর পেরিয়ে রাস্তায় পৌঁছিয়ে যায়।

এই বিষয়ে, রেল কর্তৃপক্ষ জানায়, বৈধ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ বা ট্রেনে যাত্রা আইনত দণ্ডনীয় অপরাধ। এদিন শুধুমাত্র জরিমানা নয়, যাত্রীদের সচেতন করতেও উদ্যোগ নেওয়া হয়। হ্যান্ড মাইক নিয়ে স্টেশন চত্বরে ঘুরে ঘুরে টিকিট পরীক্ষকদের ঘোষণা করতে দেখা যায়।

পাশাপাশি স্টেশনে থুতু ফেলা বা আবর্জনা ছড়ালেও জরিমানার সতর্কবার্তা দেওয়া হয়। ডিজিটাল টিকিট ব্যবস্থাকেও জোরদার করতে যাত্রীদের ‘Railway One’ অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এছাড়াও রেলের দাবি, বাড়িতে বসেই লোকাল, মান্থলি বা রিজার্ভেশন টিকিট কাটা সম্ভব এই অ্যাপের মাধ্যমে। অনেক যাত্রীকে হাতে-কলমে অ্যাপ ব্যবহার শেখাতেও দেখা যায় রেলকর্মীদের (Indian Railways)।