বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে যদি মাটন নিয়ে আসা হয়, তাহলে সেটি দিয়ে একঘেয়ে ঝোল তৈরি না করে। স্বাদ বদল করাতে বানাতে পারেন এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগবে। পাশাপাশি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখে নিন প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে সপ্তাহ শেষে বানান মাটন রোগন, রইল রেসিপি (Recipe)
মাটন কষা বা মাটনের ঝোল তো অনেক খেয়েছেন। কিন্তু এই এক ধরনের পদ খেয়ে আপনারও কী মুখে চর পড়েছে। চাইছেন স্বাদ বদল করতে। তাহলে আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: মালদহের এই দুই স্টেশনে এক্সপ্রেস ট্রেন থামার সিদ্ধান্ত, সরাসরি রেল সংযোগে স্বস্তি এলাকাবাসীর
উপকরণ:
মাটন: ৫০০ গ্রাম
ছোট এলাচ: ১-২টি
টক দই: আধ কাপ
লবঙ্গ: ৩-৪টি
হিং: আঝ চা চামচ
নুন: পরিমাণমতো
ঘি: আধ কাপ
কেশর: এক চিমটে
শুঁঠ: আধ চা চামচ
রতন জোট: ১-২টি
ধনে গুঁড়ো: আধ চা চামচ
মৌরি গুঁড়ো: আধ চা চামচ
সর্ষের তেল: আধ কাপ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ১ টেবিল চামচ
প্রণালী: প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন।এরপর কড়াইতে ঘি আর সর্ষের তেল গরম করুন। এবার ফোড়ন হিসেবে এর মধ্যে দিয়ে দিন ছোট এলাচ, লবঙ্গ। তারপর কড়াইতে খাসির মাংস দিয়ে দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। এবার অন্য একটি পাত্রে টক দই, শুঁঠ, কেশর, মৌরি গুঁড়ো, হিং, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। তারপর মাংসের মধ্যে ঢেলে দিন এই মিশ্রণ। মনে রাখবেন এই সময়ে সামান্য নুনও দিতে পারেন। যদি প্রয়োজন হয় সামান্য গরম জল দেওয়া যেতে পারে। এ বার মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর অন্য একটি পাত্রে ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিন রতনজোট। ঘিয়ের রং পরিবর্তন হতে শুরু করলে গ্যাস বন্ধ করে দিন। ঘি থেকে রতন জোট আলাদা করে তুলে ফেলুন। এরপর কড়াইয়ের মধ্যে ওই ঘিয়ের মিশ্রণ উপর থেকে ছড়িয়ে দিন। তবে নামানোর আগে মাংস সেদ্ধ হয়েছে কি না দেখে নিন। তারপর গরম গরম মাটন রোগান জোশ রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












