মালদহের এই দুই স্টেশনে এক্সপ্রেস ট্রেন থামার সিদ্ধান্ত, সরাসরি রেল সংযোগে স্বস্তি এলাকাবাসীর

Published on:

Published on:

Indian Railways facilities increased in Malda express stoppages found at two stations
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার মালদহের নিত্যযাত্রীদের জন্য সুখবর। আর দীর্ঘক্ষণ প্রতীক্ষা নয় মালদহে প্রত্যন্ত এলাকার স্টেশনে। কারণ এবার থেকে বিশেষ এক্সপ্রেস ট্রেন থামবে মালদহের হরিশ্চন্দ্রপুর ও ভালুকা রোড স্টেশনে। এমনটাই জানালো রেল দফতরের তরফ থেকে। এর ফলে মালদার যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হল বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

মালদহে বাড়ল রেল সুবিধা, দুই স্টেশনে মিলল এক্সপ্রেস স্টপেজ (Indian Railways)

সূত্রের খবর, হরিশ্চন্দ্রপুর স্টেশনে শিয়ালদহ শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও ভালুকা রোড স্টেশনে যোগবানি কলকাতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া হবে (Indian Railways)। আনুষ্ঠানিকভাবে ১৪ ফেব্রুয়ারি এর উদ্বোধন করা হবে।।

Indian Railways facilities increased in Malda express stoppages found at two stations

আরও পড়ুন: কড়াইতে মাছ লেগে যাওয়ার সমস্যা? ভাজার সময় এই কৌশল অবলম্বন করুন

এছাড়াও সপ্তাহে তিন দিন অর্থাৎ, সোম, বুধ ও শনিবার হরিশ্চন্দ্রপুর স্টেশনে থামবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি। পাশাপাশি সপ্তাহের বাকি তিন দিন মঙ্গল,বৃহস্পতি ও শনিবার ভালুকা রোড স্টেশন এ থামবে যোগবানি- কলকাতা এক্সপ্রেস।

সাংসদ ও এলাকার বিভিন্ন বিধায়কের দাবি মতে বিজ্ঞপ্তি জারি করে এই ট্রেনগুলির স্টপেজ বাড়ানোর ঘোষণা করা হয় কাটিহার রেল ডিভিশন এর তরফে। ১৪ ই ফেব্রুয়ারি বিকেল ২:৩৪ মিনিট নাগাদ হরিশ্চন্দ্রপুর স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ উদ্বোধন করা হবে।

পাশাপাশি একই দিনে সন্ধ্যে ৬:২৯ মিনি টোনা আঘাত ভালুকা রোড স্টেশনে উদ্বোধন করা হবে যোগবানি কলকাতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ। এই ট্রেন গুলি স্টপেজ দেওয়ার ফলে মালদা জেলার প্রত্যন্ত এলাকার মানুষদের যাতায়াত আরও সুবিধা জনক হলেও বলে মনে করা হচ্ছে (Indian Railways)।