৪ জোড়া স্পেশাল ট্রেন নামাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে, কী উপলক্ষে ‘উপহার’ রেলের?

Published on:

Published on:

Indian Railways relief in travel plans on holi railways' big decision to run special trains
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষই বাড়িতে ফেরেন। আর তাই এবার যাত্রীদের কথা মাথায় রেখে প্রতিবছরের মতন রেলের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। জেনে নিন চলতি বছর দোল উৎসব উপলক্ষে যারা ঘুরতে যাচ্ছেন অথবা বাড়িতে আসছেন তাদের জন্য ৪ জোড়া স্পেশাল ট্রেন নামাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (Indian Railways)

হোলিতে ভ্রমণ পরিকল্পনায় স্বস্তি, বিশেষ ট্রেন চালুর বড় সিদ্ধান্ত রেলের (Indian Railways)

এই পরিষেবার ফলে যাত্রীরা নিশ্চিন্ত গন্তব্য স্থলে যেতে পারবেন। পাশাপাশি পরিবারের সঙ্গে উৎসবের দিনগুলো উদযাপন করতে পারবেন। এই কারণেই এই ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)। জানা যায়, স্পেশাল ট্রেন নং. ০৫৬৩৩ (নারেঙ্গি-গোরখপুর) ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে, যা নারেঙ্গি থেকে দুপুর দেড়টায় রওনা দিয়ে পরের দিন দুপুর একটায় গোরখপুর পৌঁছাবে৷ একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৬৩৪ (গোরখপুর-নারেঙ্গি) ২০ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রতি শুক্রবার চলবে।

 Indian Railways relief in travel plans on holi railways' big decision to run special trains

আরও পড়ুন: ভাজার নাম শুনলেই বাড়তি তেলের ভয়! জেনে নিন কম তেলে খাস্তা বেগুন বানানোর ঘরোয়া টেকনিক

যা গোরখপুর থেকে বিকেল ৪.৫৫-এ রওনা দিয়ে পরের দিন রাত ৯:৪০-এ নারেঙ্গি পৌঁছাবে। দুটি ট্রেনই ০৬টি করে ট্রিপের জন্য চলবে। পাশাপাশি স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৬ (কাটিহার-অমৃতসর) ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রতি বুধবার চলবে, যা কাটিহার থেকে রাত ৯টায় রওনা দিয়ে শুক্রবার সকাল ৯:৪৫-এ অমৃতসর পৌঁছাবে৷

একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৭৩৫ (অমৃতসর-কাটিহার) ২০ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রতি শুক্রবার চলবে, যা অমৃতসর থেকে ১.২৫-এ রওনা দিয়ে পরের দিন রাত ১১.৪৫-এ কাটিহার পৌঁছাবে।
ট্রেনই ৬টি ট্রিপ চলবে। স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৪ (ডিব্রুগড়-ঝাঝড়পুর) ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে, যা ডিব্রুগড় থেকে বিকেল ৫.২০তে রওনা দিয়ে পরের দিন বেলা ১১.৩০টায় ঝাঝড়পুর পৌঁছাবে৷ একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৩ (ঝাঝড়পুর-ডিব্রুগড়) ১৮ ফেব্রুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রতি বুধবার চলবে, যা ঝাঝড়পুর থেকে বেলা ১টায় ঘন্টায় রওনা দিয়ে পরের দিন রাত ৮.২০ তে ডিব্রুগড় পৌঁছাবে। দুটি ট্রেনই ৭টি করে ট্রিপের জন্য চলবে।

এছাড়াও,স্পেশাল ট্রেন নং. ০৫৯৩২ (ডিব্রুগড়-কলকাতা) ২১ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত প্রতি শনিবার চলবে, যা ডিব্রুগড় থেকে বিকেল ৫টায় রওনা দিয়ে সোমবার সাড়ে ১২টায় কলকাতা পৌঁছাবে৷ একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৯৩১ (কলকাতা-ডিব্রুগড়) ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত প্রতি সোমবার চলবে। যা কলকাতা থেকে বেলা আড়াইটেতে রওনা দিয়ে পরের দিন সন্ধে সাড়ে ছটায় ডিব্রুগড় পৌঁছাবে (Indian Railways)।