সরকারি কোষাগারে বিপুল বৃদ্ধি! ‘অল-টাইম হাই’-তে পৌঁছল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

Published on:

Published on:

India's Forex Reserves Reach all-time high What did RBI say?
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Forex Reserves) সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে যে, গত ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৮.৬৬ বিলিয়ন ডলার বেড়ে ৭২৫.৭২৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা সর্বকালের সর্বোচ্চ স্তর হিসেবে বিবেচিত হচ্ছে। যার অর্থ দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এখন ‘অল-টাইম হাই’-তে পৌঁছেছে।

‘অল-টাইম হাই’-তে পৌঁছেছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Forex Reserves):

জানিয়ে রাখি, গত ৬ ফেব্রুয়ারি শেষ হওয়া রিপোর্টিং সপ্তাহে মোট বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমে ৭১৭.০৬৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। তবে, গত জানুয়ারিতে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সর্বকালের সর্বোচ্চ ৭২৩.৭৭৪ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল। কেন্দ্রীয় ব্যাঙ্ক কর্তৃক প্রকাশিত তথ্যে দেখা গেছে যে গত ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ফরেন কারেন্সি অ্যাসেটস ৩.৫৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৫৭৩.৬০৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

India's Forex Reserves Reach all-time high What did RBI say?

RBI জানিয়েছে যে, ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বর্তমানে যথেষ্ট রয়েছে। যা পণ্য আমদানি এবং প্রায় ১ বছরের জন্য বকেয়া বৈদেশিক ঋণের প্রায় ৯৬ শতাংশ মেটানোর জন্য যথেষ্ট। যদিও, ফরেন কারেন্সি অ্যাসেটস ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের বৃহত্তম অংশ হিসেবে বিবেচিত হয়েছে, তবুও ভ্যালুয়েশনের প্রভাবের কারণে ডিসেম্বরের শেষের স্তর থেকে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সোনার অংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: আরও বাড়বে ভারতের সামুদ্রিক শক্তি! শত্রুদের ঘুম উড়িয়ে নৌবাহিনীতে সামিল হচ্ছে INS অরিদমন

গোল্ড রিজার্ভের মূল্য বৃদ্ধি: জানিয়ে রাখি, গত সপ্তাহে গোল্ড রিজার্ভের মূল্য হ্রাস পেলেও, চলতি সপ্তাহে এটি আবারও বৃদ্ধি পেয়েছে। RBI জানিয়েছে যে এই সপ্তাহে সোনার রিজার্ভের মূল্য ৪.৯৯ বিলিয়ন ডলার বেড়ে ১২৮.৪৬৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ভারতের শেয়ার বাজারে হবে টাকার বৃষ্টি! বিনিয়োগকারীদের জন্য সামনে এল বড় রিপোর্ট

কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও জানিয়েছে যে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এবং ভারতীয় রুপির মূল্য ফিরে এসেছে। পাশাপাশি, ভারত-EU মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভারত-মার্কিন অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির পর ইনভেস্টর সেন্টিমেন্টেও পরিবর্তন এসেছে।