বাংলা হান্ট ডেস্ক:এতদিন এসএফআইয়ের ব্যাটন ছিল সৃজন ভট্টাচার্য (Srijan bhattacharya) এবং প্রতীক-উর রহমানের হাতে। এদের মধ্যে প্রতীক-উর রহমান (Pratikur Rahaman) সরাসরি মহম্মদ সেলিমকে চিঠি দিয়ে জানিয়েছেন, দলের সিদ্ধান্তের সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারছেন না। সেই সঙ্গে এবার উঠে আসলো সৃজন ভট্টাচার্যের দল ছাড়ার প্রসঙ্গ। শোনা যাচ্ছে তিনিও নাকি একই পথে হেঁটে দল ছাড়ছেন আর সেই নিয়েই চলছে রাজনৈতিক মহলে জল্পনা। আর এবার এই বিতর্কের মাঝেই মুখ খুললেন সৃজন ভট্টাচার্য নিজে।
প্রতীক উরের পথে হেঁটে কি দল ছাড়ছেন সৃজন ভট্টাচার্য (Srijan bhattacharya)
সোমবার প্রতীক-উর রহমানের সিপিএম ছাড়ার খবর সামনে আসে। তাঁর মহম্মদ সেলিমকে লেখা চিঠি নিয়ে ওঠে শোরগোল। রাজনৈতিক মহলে জল্পনা চলছে প্রতিক-উর রহমান হতে পারেন তৃণমূলের বিধানসভা নির্বাচনে এবারে মগরাহাটের প্রার্থী আর ঠিক এই সময়ই ছড়িয়েছে সৃজন ভট্টাচার্যের দল ছাড়ার জল্পনা। এ নিয়ে এবার বক্তব্য রাখলেন এসএফআইয়ের সাধারণ সম্পাদক।
এসএফআইয়ের সাধারণ সম্পাদক এবং গত লোকসভা নির্বাচনে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন বলেন “প্রতীক-উর সম্পর্কে কেন জল্পনা তৈরি হচ্ছে জানিনা। কারণ প্রতীক-উর নিজে প্রকাশ্যে এসে দল ছাড়া নিয়ে কোনও কথা বলেনি। প্রতীক-উরের জল্পনা টাই আমি স্বীকার করতে পারছিনা। তার সঙ্গে আমার নামটা যারা জড়িয়ে দিচ্ছেন, তাদের প্রতি শুভেচ্ছা রইল, তারা হয় নির্বোধ, নয় শয়তান।”
আরও পড়ুন:SIR-এর ফাইনাল লিস্টে নাম না থাকলে কী করবেন? কোথায় যাবেন? জানুন সবটা
সৃজন ভট্টাচার্যের বাবা অরিন্দম বাবু ছেলের দল ছাড়া প্রসঙ্গে জানিয়েছেন “এরকম কোনও বিষয় আমি জানিনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ও কোন দক্ষিণ পন্থী দলে যাবেনা, আমি তো ভাবছি এরকম কথা আসছে কেন! প্রতীক-উর আর সৃজন একসঙ্গে ছাত্র রাজনীতি করে বলে এটা ভাসিয়ে দেওয়া হলো? আমি তো এর কোনও কারণ দেখতে পাচ্ছি না। এর পরেই তিনি আরো বলেন, ‘ও বর্তমানে এসএফআইয়ের অল ইন্ডিয়া সেক্রেটারির দায়িত্ব পালন করছে। সেটাই পালন করবে বলে আমি বিশ্বাস করি। গত দুদিন ওর সঙ্গে আমার কথা হয়নি, কলকাতার বাইরে আছে। কলকাতায় ফিরলে কথা হবে”।
আরও পড়ুন:কয়লাকাণ্ডে সুপ্রিম কোর্টে ইডি, লালাকে হেফাজতে নিতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা













