Durga Puja 2026 Live Updates

এবার জন্মাষ্টমীতে গোপালকে ভোগ দিন ছানার তুলতুলে মালপোয়া, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির তেরো পার্বণের মধ্যে একটি হল জন্মাষ্টমী। অনেক বাড়িতেই গোপালকে সুন্দর করে ভোগ সাজিয়ে দেওয়া হয়। আর এই ভোগে যে পদটি না থাকলেই নয়, তা হল মালপোয়া (Recipe)। ছোট্ট গোপালের প্রিয় মালপোয়া থাকলে তবেই যেন ভোগ পূর্ণতা পায়।

ছানার সুস্বাদু মালপোয়ার (Recipe) রেসিপি

জন্মাষ্টমীর পুজোতে সকলেই চেষ্টা করেন বাড়িতে কিছু না কিছু মিষ্টি বানিয়ে ঠাকুরকে ভোগ দেওয়ার। এবার জন্মাষ্টমীতে ছানার মালপোয়া বানানোর পরিকল্পনা থাকলে আপনার জন্যই এই রেসিপি।

Janmastami special chanar malpoa recipe

ছানার মালপোয়ার উপকরণ:

ছানা

সুজি

ময়দা

দুধ

গুড়

মৌরি

গোলমরিচ গুঁড়ো

এলাচ গুঁড়ো

আরও পড়ুন : মৎস্যজীবীদের নৌকা কিনতে ৭০ শতাংশ ভর্তুকি, জালের জন্য ৯০ শতাংশের সাবসিডি, বড় ঘোষণা রাজ্য সরকারের

ছানার মালপোয়ার প্রণালী: প্রথমে ছানা, ময়দা, দুধ, সুজি সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু ঘন করে গুলে তার মধ্যে মৌরি, গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি (Recipe) আধ ঘন্টা রেখে দিন।

আরও পড়ুন : সর্ষে ইলিশ রাঁধতে গিয়ে তেতো হয়ে যাচ্ছে? মেনে চলুন এই ছোট্ট টিপস, পারফেক্ট হবে রান্না

অন্যদিকে গ্যাসে গুড়, জল আর এলাচ গুঁড়ো দিয়ে ফুটিয়ে রস বানান। রস ঘন হবে। এবার কড়াইতে ঘি গরম করে তাতে হাতা দিয়ে মিশ্রণ ঢেলে কম আঁচে ভাজতে হবে। মালপোয়া ভাজা হয়ে গেলে তা রসে ডুবিয়ে দিন। তৈরি ছানার মালপোয়া।