বাংলাহান্ট ডেস্ক : নাচ, গানের মতো শৈল্পিক বিষয়বস্তু নিয়ে সিনেমা কোনও নতুন বিষয় নয়। বহু বছর ধরেই এই ধরণের বিষয় উঠে আসছে বড়পর্দায়। ‘ডান্স’কে কেন্দ্র করে একের পর এক সুপারহিট ছবি বানিয়ে ফেলেছে বলিউড। বাংলা ইন্ডাস্ট্রিতে (Tollywood) ছোটপর্দায় ডান্স ভিত্তিক রিয়েলিটি শো জনপ্রিয় হলেও চলচ্চিত্র জগতে সেভাবে কোনও উল্লেখযোগ্য ছবি এখনও পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি। তবে দর্শকদের সেই আক্ষেপটাও আর বেশিদিন থাকবে না বলেই শোনা যাচ্ছে।
টলিউডেও (Tollywood) এবার ডান্স ভিত্তিক ছবি?
টলিউডের অন্দরে জোর জল্পনা, Cherries Entertainment-এর ব্যানারে আসতে চলেছে এক নতুন প্রোজেক্ট, যেখানে নাচই হয়ে উঠবে গল্প বলার মাধ্যম। নেপথ্যে থাকতে পারেন কোরিওগ্রাফার-পরিচালক ঋষি রয় চৌধুরী।

ছবির কাস্টিংয়ে বড় ধামাকা: আসন্ন ছবির কাস্টিংয়েও থাকছে বড় চমক। সূত্রের খবর অনুযায়ী, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন জন ভট্টাচার্য, ওম সাহানি এবং স্যান্ডি রঙ। অর্থাৎ একেবারে ‘ট্রিপল ধামাকা’। তরুণ প্রজন্মের এই তিন অভিনেতার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না। গুঞ্জন সত্যি হলে টলিউড যে আরও একটি হাউজফুল ছবি উপহার দিতে চলেছে তাতে সন্দেহের অবকাশ থাকছে না।
আরও পড়ুন : সবথেকে বেশি ট্রেন লেট, রেলের রিপোর্ট কার্ডে ডাহা ফেল হাওড়া, বাংলার মুখরক্ষা করল এই দুই ডিভিশন
নায়িকা নিয়ে রহস্য: কাস্টিং নিয়ে কানাঘুষোর মাঝেই আরও যে একটি বড় প্রশ্ন উঠে আসছে তা হল, নায়িকা কে হবেন? টিমের (Tollywood) ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রধান অভিনেত্রী নিয়ে এই মুহূর্তে কোনও তথ্য সামনে আনতে চাইছেন না নির্মাতারা। সবথেকে বড় চমকটা আপাতত আড়ালেই রাখতে চাইছেন তাঁরা।
আরও পড়ুন : ‘বন্দে মাতরম্’ গাইলেই হবে না, মানতে হবে ৭ নিয়ম! স্কুলগুলির জন্য বড় নির্দেশ
উল্লেখ্য, কাস্টিং থেকে সিনেমা সহ সবটাই কিন্তু এখনও রয়েছে জল্পনার স্তরেই। গুঞ্জন তুঙ্গে উঠলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিলমোহর দেননি নির্মাতারা। তাই দর্শকদের এখনও কিছুটা অন্ধকারেই থাকতে হবে। প্রসঙ্গত, বলিউডে ডান্স ভিত্তিক ছবির ফ্র্যাঞ্চাইজি রীতিমতো সফল। প্রথম সারির অভিনেতাদের দেখা গিয়েছে ছবিতে। টলিউড কি নিতে পারবে চ্যালেঞ্জ? সত্যিই কি পর্দায় একসঙ্গে ধরা দেবেন জন-ওম-স্যান্ডি? উত্তর দেবে সময়।













