বাংলা হান্ট ডেস্ক:হুমায়ূনের সঙ্গে সেলিমের বৈঠকের ফলাফল শুন্য। সিপিএম (CPIM) বা আইএসএফ কারও সাথেই জোটবদ্ধ হচ্ছেনা হুমায়ুন কবীরের (Humayun Kabir) জনতা উন্নয়ন পার্টি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানালেন দলের চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আসন নিয়ে সমঝোতা না হওয়াতেই এই জোট হলো না বলে সূত্রের খবর।
জোট হলো না কবীরের (Humayun Kabir) সঙ্গে সেলিমের
কলকাতায় এসে হুমায়ুন কবীরের বক্তব্য ‘বামফ্রন্টের চেয়ারম্যান এবং তাদের শরিক দল, ফরওয়ার্ড ব্লক, আরএসপি শুনেছি যে পরিমাণ সিট ডিমান্ড করছে, শুনেছি আইএসএফ যে পরিমাণ সিট ডিমান্ড করছে, আমি তাদের সঙ্গে জোট করব না। ২৫ ফেব্রুয়ারি আমি জোট নিয়ে আমার সিদ্ধান্ত চূড়ান্ত জানাবো বাংলার মানুষকে।’ তিনি আরও জানাচ্ছেন, তার দল ছোট ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে জোটবন্ধ হয়ে আলোচনা করে কোন আসনে কে লড়াই করবে তা জানাবেন।
অন্যদিকে সিপিএমকে কটাক্ষও করলেন হুমায়ুন কবীর। বললেন ‘‘শূন্যে আছে, আরও মহাশূন্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব ওদের। জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে জোট রাজ্যের সব আসনে লড়াই করার জন্য প্রস্তুত। আমাদের একটাই লক্ষ্য, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা। বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে না দেওয়া।”
আরও পড়ুন:সিপিএম ছাড়লেন প্রতীক-উর রহমান, বিধানসভা ভোটের আগেই যোগদান তৃণমূলে? জল্পনা তুঙ্গে
তার কথায় অধীর রঞ্জন কে সমর্থনের ছোঁয়া দেখা যাচ্ছে। তিনি এদিন প্রকাশ্যে বলেন অধীর রঞ্জন চৌধুরীকে হারানো ভুল হয়েছে। মুর্শিদাবাদের মানুষের বড় ভুল। এর জন্য আজ বহরমপুরের মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। ‘আগামী লোকসভায় বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরীকে জেতাতে আমি সর্বশক্তি প্রয়োগ করবো। ইউসুফ পাঠান কে গোহারা হারাবো বহরমপুর থেকে।’ এমনটাই বললেন তিনি।

আরও পড়ুন:সতর্ক থাকুন, কলকাতায় ‘ডিজিটাল অ্যারেস্ট’ আতঙ্কে ৩ কোটি টাকা যেভাবে খোয়ালেন দম্পতি…
সিপিএমের সঙ্গে জোট নিয়ে আলোচনা প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে দিলেন হুমায়ুন কবীর। আসন সমঝোতা না হওয়াই এই বিরোধের কারণ বলে রাজনৈতিক শিবিরে জল্পনা চলছে। অদূর ভবিষ্যতে হুমায়ুনের দল কার সাথে জোটবদ্ধ হতে চলেছে সেটা সময়ই বলবে।












