হয়ে যান সচেতন! ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে অনলাইন পেমেন্টের এই নিয়ম, প্রভাবিত হবেন গ্রাহকরা?

Published on:

Published on:

Know about UPI New Rules from 1st April.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন অনেকেই গুগল পে, ফোন পে-র মতো প্ল্যাটফর্ম অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে লেনদেন করেন। এমতাবস্থায়, আপনিও যদি নিয়মিত এইভাবে লেনদেন করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, এবার RBI তথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিজিটাল পেমেন্টকে আরও সুরক্ষিত করার জন্য আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে নতুন কঠোর নিয়ম (UPI New Rules) প্রয়োগ করতে চলেছে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল এবং হ্যাকিংয়ের ক্রমবর্ধমান ঘটনাকে কমিয়ে আনা এবং গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করা।

আসতে চলেছে ‘2-ফ্যাক্টর অথেন্টিকেশন’ নিয়ম (UPI New Rules):

এখনও পর্যন্ত সাধারণত অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে মোবাইলে কেবল একটি পাসওয়ার্ড বা OTP দেওয়ার মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়। তবে, এবার আগামী ১ এপ্রিল থেকে এই সামগ্রিক প্রক্রিয়ার পরিবর্তন সম্পন্ন হবে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে এবার থেকে ‘2-ফ্যাক্টর অথেন্টিকেশন’ বাধ্যতামূলক করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্ক এবং পেমেন্ট সংস্থাগুলিকে অতিরিক্ত সুরক্ষা বিকল্প সরবরাহ করতে হবে।

Know about UPI New Rules from 1st April.

এমতাবস্থায়, বিভিন্ন পদ্ধতির সংমিশ্রণ ব্যবহার শুরু হতে পারে। সেক্ষেত্রে থাকবে বায়োমেট্রিক, UPI পিন বা মোবাইল পিন, ডায়নামিক OTP এবং সফটওয়্যার টোকেনের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য। এদিকে,না ছোট লেনদেনের ক্ষেত্রে নিয়মে কিছুটা শিথিলতার সম্ভাবনা থাকলেও বড় আর্থিক লেনদেন অথবা সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক অতিরিক্ত ভেরিফিকেশন (রিস্ক-বেসড অথেন্টিকেশন) চাইতে পারে।

আরও পড়ুন: একটি ম্যাচেই সর্বনাশ! বৈভব সূর্যবংশীর কারণে IPL কেরিয়ার খতম এই খেলোয়াড়ের, চমকে দেবে নাম

সাধারণ মানুষের ওপর ইতিবাচক প্রভাব: এই নতুন পদক্ষেপের ফলে জালিয়াতির ঘটনা এড়ানো যাবে। শুধু তাই নয়, এই সুরক্ষা বিধি গুলি মেনে চললে ভবিষ্যতে জালিয়াতি ঘটলেও গ্রাহক দায়ী থাকবেন না। সেক্ষেত্রে ব্যাঙ্ককে টাকা ফেরত দিতে হবে না। এছাড়াও, ফিশিং এবং অনুমতিবিহীন লেনদেন রোধ করা যাবে। এক্ষেত্রে হ্যাকাররা যদি আপনার OTP চুরি করেও তাহলেও জালিয়াতি করতে পারবে না। তবে, লেনদেনের ক্ষেত্রে পূর্বের তুলনায় ৫ থেকে ১০ সেকেন্ড বেশি সময় লাগতে পারে। কারণ, এক্ষেত্রে পিনের পাশাপাশি বায়োমেট্রিক এবং অন্যান্য পদক্ষেপ অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: মুকেশ আম্বানির সঙ্গে সরাসরি টক্কর? এই সেক্টরে বড় পদক্ষেপ নিচ্ছেন আদানি, জানলে হবেন ‘থ’

কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই নিয়মটি আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে দেশের সমস্ত ডিজিটাল পেমেন্টের (যেমন: UPI, কার্ড, ওয়ালেট) ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে, সংস্থাগুলিকে বিদেশি ওয়েবসাইট বা অ্যাপগুলিতে অর্থ প্রদানের ক্ষেত্রে আরো কিছুটা সময় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই নিয়ম আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে চলেছে নতুন অর্থবর্ষ। সেই কারণে গ্রাহকদের অবশ্যই তাঁদের ব্যাঙ্কিং অ্যাপ, ফোন পেয়ে এবং গুগল পে-র মতো অ্যাপগুলি আপডেট করা প্রয়োজন। এছাড়াও, আপনার ফোনে বায়োমেট্রিক লক অথবা ফিঙ্গারপ্রিন্ট সক্রিয় রাখুন। যাতে আর্থিক লেনদেনের সময় সমস্যা না হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই নতুন নিয়ম চালু হচ্ছে সুরক্ষার জন্য। তাই, পিন অথবা পাসওয়ার্ড কারোর সঙ্গে ভাগ করবেন না।