বাংলা হান্ট ডেস্ক: IPL-এর ১৯ তম মরশুম শুরু হতে চলেছে। এটি এমন একটি জনপ্রিয় মেগা টুর্নামেন্ট যেখানে প্রত্যেক বছরেই কিছু নতুন রেকর্ড তৈরি হয় এবং নতুন খেলোয়াড়রাও তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। এদিকে, চলতি বছরের IPL-এ ক্রিকেট অনুরাগীদের বিশেষ নজর থাকবে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) দিকে। যিনি গত বছর নিজের অভিষেক মরশুমেই দাপট দেখিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি অন্য এক খেলোয়াড়ের IPL কেরিয়ারও ধূলিসাৎ করে দিয়েছিলেন। এমনকি, ওই খেলোয়াড় IPL কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
IPL-এ বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) দাপট:
অভিষেক মরশুমে অভিষেক ম্যাচ; IPL কেরিয়ার শেষ: মূলত, আজ আমরা জানাবো করিম জানাতের প্রসঙ্গে। বৈভব সূর্যবংশীর মতো করিম জানাতও গত মরশুমে IPL-এ অভিষেক করেন। যেখানে তিনি তাঁর অভিষেক ম্যাচেই বৈভব সূর্যবংশীর মুখোমুখি হয়েছিলেন। কিন্তু এই আফগান বোলার ঘুণাক্ষরেও টের পাননি, যে IPL ম্যাচে তাঁর অভিষেক হচ্ছিল, সেটিই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।

বৈভব সূর্যবংশী দেখিয়েছিলেন দাপট: গত মরশুমে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ চলাকালীন বৈভব সূর্যবংশী ৩৫ বলে এক বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচে রাজস্থানের হয়ে খেলা ১৪ বছর বয়সী বৈভব গুজরাট টাইটান্সের প্রত্যেক বোলারকে একাই সামলে নেন।
আরও পড়ুন: মুকেশ আম্বানির সঙ্গে সরাসরি টক্কর? এই সেক্টরে বড় পদক্ষেপ নিচ্ছেন আদানি, জানলে হবেন ‘থ’
এক ওভারে ৩০ রান, মাত্র একটি ম্যাচ খেলেই কেরিয়ার শেষ: সেই স্মরণীয় ম্যাচে করিম জানাতের প্রথম ওভারেই বৈভব সূর্যবংশী ৩০ রান করেছিলেন। এত রান হওয়ায়, করিম জানাত IPL-এর ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়া বোলার হয়ে যান। বৈভব সূর্যবংশীর বিরুদ্ধে এক ওভারে ৩০ রান দেওয়ার পর, করিম জানাত সেই ম্যাচে আর বল করার সুযোগ পাননি। এরপর তাঁর IPL কেরিয়ারও প্রায় শেষ হয়ে যায়।
আরও পড়ুন: রয়েছে বিশেষ কারণ! IPL ২০২৬-এ হবে না উদ্বোধনী অনুষ্ঠান, বড় সিদ্ধান্ত BCCI-র
করিম জানাত কে: জানিয়ে রাখি যে, করিম জানাত আফগানিস্তানের একজন ব্যাটিং অলরাউন্ডার। তিনি আফগানিস্তানের হয়ে ২ টি টেস্ট, ৩ টি ODI এবং ৭৫ টি T20 ম্যাচ খেলেছেন। তিনি IPL-এ মাত্র ১ টি ম্যাচ খেলেছেন। করিম আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগানের ভাই।












