বাংলা হান্ট ডেস্ক:ব্যাংকের লকারে টাকা রাখা কতটা নিরাপদ? সত্যিই কী ব্যাংকের লকারে গয়না রাখলে, পুরোদস্তুর সুরক্ষিত থাকবে মূল্যবান আমানত, কী বলছে এক্ষেত্রে ব্যাংক। ব্যাংকের লকারে (Bank Locker) রাখা আমানতের জন্য ব্যাংকের দায় ঠিক কতটা, যারা নিয়মিত লকারের ভাড়া দেন, কতটা সুরক্ষিত তাদের আমানত ব্যাংকে? খোয়া গেলে কোনও নথি বা গয়না, সে ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া যাবে, জেনে নিন আরবিআই লকার রুলস (RBI Locker Rules) ২০২৬ সম্পর্কে।
আরবিআই লকার রুলস (RBI Locker Rules) কী বলছে?
লকারে গয়না রাখার ক্ষেত্রে আরবিআই লকার রুলস ২০২৬ একবার দেখে নেওয়া উচিত। যারা তাদের মূল্যবান আমানত রাখতে চাইছেন ব্যাংকের লকারে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এই রুলস অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষের দায় বার্ষিক লকার ভাড়ার ১০০ গুণ পর্যন্ত। এক্ষেত্রে আপনি যদি বেশি টাকার অলংকার রাখেন লকারে আর সেটা যদি কোনও ভাবে খোয়া যায়, তার দায় ব্যাংক নেবে না। ব্যাংকের ক্ষতিপূরণ একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া হবে, সেটা কখনও সমান হবে না ওই মূল্যবান জিনিসের দামের সঙ্গে।
শুধু তাই নয়, এক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই ক্ষতিপূরণ পাবেন, এরকমটা নয়। যদি সেই ক্ষতিতে ব্যাংক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে তবে ক্ষতিপূরণ পাওয়া যাবে নচেৎ নয়। যেমন ব্যাংকের লকার ভেঙে যদি চুরি হয় বা কোনও কর্মী যদি চুরি করেন সেক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি সুনামি, ভূমিকম্প বা বন্যার মতো কোনও কারণে ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়, সে ক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যাবে না।
আরও পড়ুন:ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আপনার আবেদন গৃহীত হয়েছে? বাড়িতে বসেই এভাবে জানুন
তাহলে এখন প্রশ্ন উঠছে যে কী ভাবে এই গয়না বা মূল্যবান জিনিস সুরক্ষিত রাখা যায়, কারণ ব্যাংক পুরোপুরি দায় নেবে না। সেক্ষেত্রে আর্থিক সুরক্ষা মিলবে কী ভাবে? এক্ষেত্রে অনেকেই বলছেন গয়নার জন্য বীমা করাতে। সেক্ষেত্রে এখন অনেক রকমের বীমা পলিসি আছে যেমন হোম ইন্সুরেন্স এন্ড অ্যাড অন বিমা পলিসি, এখানে হোম ইন্সুরেন্স-এর সাথে সাথে অ্যাড ওন হিসেবে ভ্যালুয়েবল, এই ধরনের অলংকার কভার করতে পারেন এবং এটা গয়নার পুরো মূল্যের উপরেই কিন্তু কার্যকর হবে।
আরও পড়ুন:কাঁটাতার পেরিয়ে প্রাণ হাতে এপারে আশ্রয়! মাথাভাঙায় গ্রেপ্তার অনুপ্রবেশকারী বাংলাদেশী পরিবার

স্ট্যান্ড অ্যালোন জুয়েলারি ইন্সুরেন্স, এটি আরেকটি বীমা পলিসি। আরেকটু বেশি দামি গয়না থাকলে এই পলিসির কথা ভাবতে পারেন। এছাড়া ব্যাংক লকার প্রোটেকশন ইন্সুরেন্স, যেখানে লকারে থাকা মূল্যবান গয়না রক্ষার স্বার্থে কিছু বেসরকারি সংস্থার তরফে এই কভার দেওয়া হয়। তবে এক্ষেত্রে কিন্তু অনেকগুলো অপশন থাকলেও, অবশ্যই অল রিস্ক কভার বেছে নেবেন। কখনোই শুধুমাত্র থিফ্ট প্রোটেকশন বা ফায়ার প্রোটেকশন বেছে নেবেন না।













