বাংলা হান্ট ডেস্ক: ফের খাস কলকাতায় (Kolkata) শুট আউট। জানা যায় ব্যক্তিগত বিবাদের জেরে গভীর রাতে কলকাতার বেনিয়াপুকুর তিলজলায় চলল গুলি। জানা যায় যুবককে লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালানো হয়। আহত যুবককে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম ট্রমাকেয়ারে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি সেখানেই চলছে তার চিকিৎসা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
ফের খাস কলকাতায় যুবকের উপর পরপর গুলি, চাঞ্চল্য এলাকায় (Kolkata)
সূত্রের খবর, গুলিবিদ্ধ যুবকের নাম মোহাম্মদ নিজাম। জানা যায় সোমবার সন্ধ্যায় কোন কারণে আহত যুবকের সঙ্গে বচসা বাঁধে মহাম্মদ সলমানের। সেখান থেকে এই ঘটনা এক পর্যায় চরমে ওঠে (Kolkata)। এই সমস্যা মেটাতে ময়দানে নামের স্থানীয় বাসিন্দারা। যদিও সাময়িকভাবে সমস্যা মিটে যায়। তবে গভীর রাতে নিজামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সলমান।

আরও পড়ুন: সুখবর গৃহস্থের! দেশজুড়ে কমছে রান্নার তেলের দাম, জানুন কবে থেকে কার্যকর
তারপরেই সেখানে তাকে লক্ষ্য করে পরপর পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহত নিয়াজ। স্থানীয়দের নজরে এই ঘটনাটি পড়লে স্থানীয় রায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়ে, অভিযোগটা সলমান অপরাধ-জগতের সঙ্গে যুক্ত। অভিযোগ সলমান চুরি, ডাকাতি এমনকি তোলাবাজির মতন কাজ করে থাকেন। তবে গতকাল নিয়াজের সঙ্গে ঠিক কি কারণে বচসা লেগেছিল সে বিষয়ে এখনো সঠিকভাবে জানা যায়নি। কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই ঘটনা তদন্ত চলছে। পাশাপাশি অভিযুক্তের খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata)।












