বাংলা হান্ট ডেস্ক: একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পরীক্ষা বাতিল করতে হবে বলে বিক্ষোভ তৈরি হয়। এর ফলে স্কুলগুলিতে আধা সামরিক বাহিনী থাকার ব্যবস্থা করা হয়েছে। যার ফলে পঠন পাঠন বন্ধ থাকছে। এই প্রতিবাদ করছে ডি এস ও। এই সেমিস্টার পদ্ধতি বন্ধ করার জন্য কলকাতা (Kolkata) সহ নানান জায়গায় বিক্ষোভ তৈরি হয়েছে।
সেমিস্টার ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি বিক্ষোভের জেরে স্কুলে বন্ধ পড়াশোনা (Kolkata)
একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা বাতিল করার জন্য এর আগেও কলকাতা থেকে বহু মিটিং মিছিল করা হয়েছে। এছাড়াও এর আগে কলকাতার জেলা ডিআই বা স্কুল পরিদর্শকের অফিস পর্যন্ত মিছিল হয়েছে। যেখানে অফিসের মূল দরজায় টালা বন্ধ করে রাখা হয়েছিল। পাশাপাশি গেটের বাইরে পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল গার্ড রেল (Kolkata)।

আরও পড়ুন: অদম্য জেদেই স্বপ্নপূরণ! IPL-এ এই দলের হয়ে খেলবেন বর্ধমানের সৌমেন, কীভাবে পেলেন সুযোগ?
প্রসঙ্গত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম চালু হয়ে গিয়েছিল৷ চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুবার করে হবে পরীক্ষা। কীভাবে সেই পরীক্ষা হবে এবং কবে থেকে হবে এদিন তা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
যেখানে এর আগে উচ্চ মাধ্যমিক হত শুধুমাত্র ক্লাস ১২-র সিলেবাসের ভিত্তিতে এবং বছরে একবার। ২০২৫ সালে অর্থাৎ চলতি বছরে এটাই শেষ বার্ষিক পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে দিল্লি বোর্ডগুলি বছরে দু’বার পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চালু করেছিল।
এরপর উচ্চ মাধ্যমিকও চালু হয়েছিল বছরে দু’বার হবে। একটি শিক্ষাবর্ষে দুটি পরীক্ষা নেওয়া হবে। এই দুই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। ২০২৫ সালের সেপ্টেম্বর ও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিয়েছে (Kolkata)।












