যত্রতত্র ছড়িয়ে আবর্জনা, উদ্বোধন হতে না হতেই যা দশা হল বন্দে ভারত স্লিপারের… ভাইরাল ভিডিও

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সদ্য উদ্বোধন হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উন্মাদনা তুঙ্গে আমজনতার মধ্যে। কিন্তু উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টা পরেই যা পরিস্থিতি তৈরি হল ট্রেনের অন্দরে, তা দেখে ছিছিক্কার শুরু হয়েছে বিভিন্ন মহলে। উদ্বোধন হতে না হতেই ঝাঁ চকচকে ট্রেনের অন্দরে আবর্জনা ছড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper) ছড়িয়ে নোংরা

গত ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় বন্দে ভারত স্লিপার ট্রেনের। এখনও যাত্রীদের জন্য বাণিজ্যিক পরিষেবাও শুরু হয়নি ট্রেনটির। তার আগেই যা পরিস্থিতি হল ট্রেনের তা দেখে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সর্বত্র। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ট্রেনের ভেতরে যত্রতত্র ছড়িয়ে রয়েছে নোংরা।

Litters scattered in Vande bharat sleeper

ভাইরাল হয়েছে ভিডিও: ভিডিওতে ট্রেনের মেঝেতে প্লাস্টিকের প্যাকেট চামচ ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকে যাত্রীদেরই দায়ী করেছেন এর জন্য। ভাইরাল ভিডিওটি নিয়ে মুখ খুলেছে রেল কর্তৃপক্ষও।

আরও পড়ুন : প্রেমের দিনেই সাত পাক, ‘অনুজ স্যার’ রণজয়ের থেকে ‘গুড্ডি’ শ্যামৌপ্তি কত ছোট জানেন?

কী মন্তব্য রেলের: বিষয়টি খতিয়ে দেখে রেলের এক আধিকারিক জানান, রেলের (Vande Bharat Sleeper) সম্পত্তির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব। এমন অপরিষ্কার আচরণের ঘটনা ঘটালে রেল ব্যবস্থা নেবে।

আরও পড়ুন : দুই রাজ্যের স্বাদ এক সফরে, বাঙালি-অসমিয়া থালি এবার বন্দে ভারত স্লিপারে

উল্লেখ্য, অন্যান্য ট্রেনের তুলনায় বন্দে ভারতের ভাড়াও অনেকটাই বেশি। তাই এমন ট্রেনে এই ধরণের ঘটনা ঘটবে তা কেউ আশা করেননি। এখনও পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু হয়নি বন্দে ভারত স্লিপারের। আগামীতে সেই পরিষেবা কেমন হয় সেটাই দেখার অপেক্ষা।