দুই রাজ্যের স্বাদ এক সফরে, বাঙালি-অসমিয়া থালি এবার বন্দে ভারত স্লিপারে

Published on:

Published on:

Indian Railways saraswati Puja the Vande Bharat sleeper train will depart from Howrah
Follow

বাংলাহান্ট ডেস্ক : উদ্বোধন হয়ে গিয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper)। পশ্চিমবঙ্গ এবং অসম রাজ্যকে ছুঁয়ে হাওড়া-কামাখ্যা রুটে ছুটবে এই ট্রেন। নতুন এই ট্রেনের টাইম টেবিল ভাড়া এসেছে প্রকাশ্যে। কিন্তু যাত্রীদের কেমন খাবার পরিবেশিত হবে বন্দে ভারত স্লিপারে?

বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনে কী মেনু?

দুই রাজ্যের মধ্যে চলায় দুই রাজ্যেরই সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে ট্রেনের পরিষেবায়। খাবারেও নাকি থাকবে তার ছাপ। বাংলা এবং অসম দুই রাজ্যেরই জনপ্রিয় খাবার নাকি থাকবে বন্দে ভারতের এই নতুন স্লিপার ট্রেনে। রাতের মেনুতে কী থাকছে, তা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, হাওড়া থেকে কামাখ্যা গামী ট্রেনটিতে থাকবে বাঙালি খাবার। আবার কামাখ্যা থেকে হাওড়ায় ফেরার সময় ট্রেনের রাতের মেনুতে থাকবে অসমিয়া খাবার দাবার।

What will be vande bharat sleeper train menu

কী কী থাকবে মেনুতে: বন্দে ভারতের বাঙালি মেনুতে থাকছে বাসন্তী পোলাও, ছোলার ডাল বা মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ছানা কিংবা ধোঁকার ডালনা, লাবড়া, সন্দেশ, রসগোল্লার মতো খাবার। অন্যদিকে অসমিয়া খাবারের মেনুতে থাকবে সুগন্ধী জোহা ভাত, মাটি মাহর ডালি, মুসুর ডালি, মরশুমি সবজি ভাজা, নারকেল বরফি। থাকবে চা, কফি, জলখাবারের ব্যবস্থাও। ট্রেন (Vande Bharat Sleeper) থেকেও খাবার কিনেও খাওয়া যাবে।

আরও পড়ুন : ভারতে T20 বিশ্বকাপ খেলতে আসার প্রশ্নে মাথা গরম বাংলাদেশের! রাখঢাক না রেখে কী জানালেন উপদেষ্টা?

ট্রেনের টাইম টেবিল: জানা যাচ্ছে, আইআরসিটিসির সঙ্গে গুয়াহাটির মেফেয়ার স্প্রিং ভ্যালি রিসর্ট মিলিত উদ্যোগে এই মেনুকার্ড তৈরি করেছে। বন্দে ভারত স্লিপার ট্রেনের টাইম টেবিলও প্রকাশ্যে আনা হয়েছে রেলের তরফে।

আরও পড়ুন : চাকরি ছেড়ে ১ লক্ষ টাকায় শুরু স্টার্টআপ! আজ ১৫ কোটির টার্নওভার, নজির গড়লেন লোকেশ্বরন

হাওড়া থেকে সন্ধ্যা ৬ টা ২০ তে রওনা হবে ট্রেনটি। পরদিন সকালে ৮ টা ২০ তে পৌঁছাবে কামাখ্যা। কামাখ্যা থেকে ফের সন্ধ্যা ৬ টা ১৫ তে ছাড়বে ট্রেন আর পরের দিন সকাল ৮ টা ১৫ তে হাওড়া পৌঁছাবে বন্দে ভারত স্লিপার।