ভারতে T20 বিশ্বকাপ খেলতে আসার প্রশ্নে মাথা গরম বাংলাদেশের! রাখঢাক না রেখে কী জানালেন উপদেষ্টা?

Published on:

Published on:

What did Bangladesh team's advisor say about the T20 World Cup?
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারতে আয়োজিত ২০২৬ সালের T20 বিশ্বকাপে বাংলাদেশের (Bangladesh) খেলা ঘিরে জল্পনা আরও জোরালো হচ্ছে। সম্প্রতি শোনা গিয়েছিল, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও নাকি ভারতে খেলতে যাবে না। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, পাকিস্তান টুর্নামেন্ট বয়কট করছে না। উল্টো দিকে, যে গ্রুপ বদলের আশায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করেছিল, সেই আশা কার্যত ভেঙে দিয়েছে খোদ আয়ারল্যান্ড। সব মিলিয়ে এই মুহূর্তে কূটনৈতিক ও ক্রীড়া—দু’দিক থেকেই চাপে রয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

ভারতে T20 বিশ্বকাপ খেলতে আসা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের (Bangladesh) উপদেষ্টা

আগেই আইসিসিকে চিঠি দিয়ে বিসিবি জানিয়েছিল, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে ২০২৬ সালের T20 বিশ্বকাপ খেলতে আসবে না। সেই অবস্থানেই এখনও অনড় রয়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া মহল। সোমবার, ২০ জানুয়ারি, বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট ভাষায় জানান, কোনও ধরনের চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না। তাঁর কথায়, “অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।”

আরও পড়ুন:২০ দিনে ১০৫ শতাংশ বৃদ্ধি! এই কোম্পানির শেয়ারে রকেটের গতি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

এর আগে এএফপি-র একটি প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে র‌্যাঙ্কিং অনুযায়ী পরবর্তী দল হিসেবে স্কটল্যান্ডকে তাদের জায়গায় নেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে দাবি করেছেন আসিফ নজরুল। তিনি জানান, বিসিবি এমন কোনও চূড়ান্ত বার্তা পায়নি। একই সঙ্গে বিসিবি স্পষ্ট করেছে, আইসিসির তরফে ২১ জানুয়ারির কোনও ডেডলাইনও তাদের জানানো হয়নি।

ভারতে খেলার প্রশ্নে আরও এক ধাপ এগিয়ে আইসিসির ভূমিকা নিয়েও কড়া মন্তব্য করেছেন আসিফ নজরুল। তাঁর অভিযোগ, “যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের উপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা তা মানব না।” তিনি উদাহরণ টেনে বলেন, পাকিস্তানে ভারত খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর আইসিসি ভেন্যু বদল করেছিল। সেক্ষেত্রে বাংলাদেশের যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকেও গুরুত্ব দেওয়া উচিত বলে তাঁর দাবি।

What did Bangladesh team's advisor say about the T20 World Cup?
বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

আরও পড়ুন: ভারতের এই সিদ্ধান্তে ঘুম উড়ল পাকিস্তানের! চিনের সাহায্যের জন্য অপেক্ষায় আসিম মুনির

বাংলাদেশের তরফে জানানো হয়েছে, তারা ভারতের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত। সেই কারণেই আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলা যায়। তবে বিবিসি-র দাবি অনুযায়ী, এই বিষয়ে স্কটল্যান্ডের সঙ্গেও আইসিসির কোনও আলোচনা হয়নি। এখন সব পক্ষের নজর আইসিসির দিকে—জয় শাহের নেতৃত্বাধীন সংস্থা বাংলাদেশের এই অনড় অবস্থান নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।