বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক মাসের শুরুতেই কিছু না কিছু বদল হয়ে থাকে রান্নার গ্যাসের দামে। কোনও মাসে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যায়, কোনও মাসে আবার কমেও যায় দাম। অগাস্ট মাসের শুরুতেও ২০০ টাকা কমে গিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম। পাশাপাশি নতুন আপডেট কার্যকর করা হয়েছে এলপিজি গ্রাহকদের জন্য। কি কেওয়াইসি, নতুন গ্যাস সংযোগ থেকে গ্যাস ডেলিভারি, পিএনজি সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
এলপিজি গ্রাহকদের (LPG Cylinder) জন্য একগুচ্ছ নিয়ম বদল
এলপিজি গ্রাহকদের জন্য এখন ই কেওয়াইসি করা হয়ে গিয়েছে বাধ্যতামূলক। এখনও ই কেওয়াইসি যারা সম্পূর্ণ করেনি তাদের দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নয়তো কিছু সময়ের জন্য গ্যাস সিলিন্ডার বুকিংয়ে হতে পারে সমস্যা। গ্যাস এজেন্সি বা সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে করা যায় এই কাজ।

আগের থেকে দ্রুত ডেলিভারি: ভারত পেট্রোলিয়াম একটি নতুন পরিষেবা চালু করেছে। ভারত লাইট জিপ নামে এই পরিষেবার মাধ্যমে নতুন এলপিজি সংযোগ আগের থেকে অনেক দ্রুত পাওয়া যাবে। সিলিন্ডার ডেলিভারিও আগের থেকে দ্রুত হবে। ১৫ অগাস্টের মধ্যে ২৪ টি রাজ্যের আরও ১০০ টি শহরে চালু হবে এই পরিষেবা।
আরও পড়ুন : শ্রাবণী মেলা উপলক্ষে রেকর্ড ভিড়, প্রথম দু সপ্তাহের আয়েই নজির গড়ল পূর্ব রেল
ভর্তুকিতেও এসেছে বদল: বেঙ্গালুরুতে Swiggy Instamart এর সঙ্গে HPCL যৌথভাবে ১০ কেজির HP Navya এবং ৫ কেজির ছোট এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) বাড়িতে পৌঁছে দেওয়ার পরিষেবা শুরু করেছে ইতিমধ্যেই। ছোট পরিবার, ছাত্রছাত্রী এবং ফ্ল্যাটে বসবাসকারীদের জন্য এই পরিষেবা লাভবান হবে বলে মনে করা হচ্ছে। যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা পান, তাদের ক্ষেত্রে ভর্তুকির নিয়মে এসেছে বদল। সুবিধাভোগীরা এখন থেকে বছরে মাত্র ৪ টি সিলিন্ডারের উপরেই ভর্তুকি পাবেন। এরপরে সিলিন্ডার কেনা হলে তার পুরো মূল্য নিজেকে দিতে হবে।
আরও পড়ুন : রাতের কলকাতায় বাড়ছে সরকারি বাস, কোন কোন রুটে চলবে?
কোনও গ্রাহক যদি এলপিজি ছেড়ে পিএনজি সংযোগ নেন, তবে ৩০ দিনের মধ্যে তাকে পুরনো এলপিজি সারেন্ডার করতে হবে। পরবর্তীতে যদি গ্রাহক এমন কোনও এলাকায় যান, যেখানে পিএনজি সংযোগ নেই, তবে নির্ধারিত প্রক্রিয়া মেনে আবার এলপিজিতে ফিরতে পারবেন। গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দেখাতে হবে। এই কোড ছাড়া সিলিন্ডার ডেলিভারি করা হবে না।













