রান্নার গ্যাসে বড় স্বস্তির ইঙ্গিত, ৩১৭ টাকা কমার খবর ঘিরে জল্পনা চরমে…

Published on:

Published on:

LPG Cylinder Price Fall likely to change curiosity surrounding news of 317 rs reduction
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যথারীতি জ্বালানের তেল ও গ্যাসের অভাব দেখা দিয়েছে বিশ্বজুড়ে। তবে মুদ্রাস্ফীতির আবহে এবার এলপিজি সিলিন্ডার (Lpg Cylinder Price) ব্যবহারকারী গ্রাহকদের জন্য রয়েছে স্বস্তির সম্ভাবনা‌। কারণ চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই) রান্নার গ্যাসের ওপর থেকে কর সম্পূর্ণভাবে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকারকে।

LPG দামে বড় ধসের আভাস? ৩১৭ টাকা কমার খবরে সবার নজর (Lpg Cylinder Price)

সেই ক্ষেত্রে সরকার যদি বাণিজ্যিক সিলিন্ডারের উপর থেকে ১৮% জিএসপি তুলে দেয়। তাবেই এর দাম সরাসরি প্রায় ৩১৭ টাকা কমে যেতে পারে। পাশাপাশি গার্হস্থ্য সিলিন্ডারের ওপর থেকে ৫% কর তুলে দিলে প্রায় ৪৩ টাকা সাশ্রয় হবে গ্রাহকদের। এর ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন মধ্যবিত্ত মানুষেরা (Lpg Cylinder Price)।

LPG Cylinder Price set to fall by Tk 317 eyes on news

আরও পড়ুন: সপ্তাহের শুরুতে সোনার দাম ঊর্ধ্বমুখী! বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

তবে সিটিআই প্রধানমন্ত্রীর কাছে এলপিজি ও পিএনজি করমুক্ত করার জন্য দাবি জানিয়েছেন। সংস্কার তরফ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র- ইরান সংঘাত বিশ্বব্যাপী গ্যাস সরবরাহে প্রভাব ফেলেছে। যার ফলে দাম বেড়েছে। তবে এমন পরিস্থিতিতে কর ছাড় সাধারণ নাগরিকদের সরাসরি স্বস্তি দিতে পারে।

যেখানে বর্তমানে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের ওপর ৫ শতাংশ জিএসপি ধার্য করা হয়। সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের ওপর এই হার বেশ অনেকটাই ১৮ শতাংশ। অপরদিকে পাইপের মাধ্যমে সরবরাহ করা পিএনজি গ্যাস জিএসটি আওতার বাইরে। তবে রাজ্য সরকার এইগুলির ওপর ৩% থেকে ১৪.৫% পর্যন্ত ভ্যাট আরোপ করে। যা এর দাম বাড়িয়ে দেয় বেশ অনেকটাই।

তবে এই পরিস্থিতিতে সরকার যদি গৃহস্থলী সিলিন্ডারের উপর থেকে জিএসটি তুলে দেয় তাহলে গ্রাহকদের সরাসরি সাতটায় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে মধ্যবিত্তদের খরচে কিছুটা হলেও স্বস্তি মিলবে। এছাড়াও বর্তমানে হোটেল আর রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের ওপরে ১৮ শতাংশের জিএসটি প্রযোজ্য। সে ক্ষেত্রে ওই কর তুলে দিলে অনেকটাই দাম কমবে বলে মনে করা হচ্ছে (Lpg Cylinder Price)।