মার্চের মধ্যে মেটানো হবে বকেয়া DA? সুপ্রিম রায়ের পর মুখ খুললেন মমতা, বললেন, আমরা গোটা…

Published on:

Published on:

dearness allowance(121)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার পেশ হল রাজ্য সরকারের ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট (State Budget)। আর এদিন সকালেই মমতার সরকারকে জোর ধাক্কা দিয়ে বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের (Dearness Allowance) পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চের রায়, পঞ্চম পে কমিশনের আওতায় ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ-র সম্পূর্ণটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এবার এই রায় নিলে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

ডিএ ইস্যুতে কী বললেন মমতা? Mamata Banerjee on Dearness Allowance

বাজেট পরবর্তী আলোচনায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে আদালতের রায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত আদালতের রায়ের কপি এখনও তাঁর হাতে এসে পৌঁছায়নি। মমতা বলেন, ‘আমরা স্টাডি করব, আমাদের কমিটি গঠন করা হয়েছে, যা বলবে সেটা করব’। অর্ডার কপি হাতে পেলে তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মমতা।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘রায়ের কপি রিভিউ করা হবে। আমাদের তৈরি করা এই ৫ সদস্যের কমিটি  বিষয়টি খতিয়ে দেখবে এবং তারা যে রিপোর্ট বা পরামর্শ দেবে সেই মতো সরকার কাজ করবে।’ ডিএ বিষয়ে আদালতের রায় পর্যালোচনা করে সমস্ত সমস্যা দূর করতে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি ৫ সদস্যের বিশেষ কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের কী নির্দেশ?

চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের মিটিয়ে দিতে হবে ২৫% বকেয়া ডিএ। চূড়ান্ত রায়ে জানায় আদালত। আদালতের নির্দেশ, বকেয়া ডিএ-র ২৫% এখনই মেটাতে হবে রাজ্য সরকারকে। ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে ২৫% বকেয়া ডিএ। প্রথম কিস্তি দিতে হবে ৬ মার্চের মধ্যে। আর ১৫ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট। আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে।

পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরও দুই বিচারপতি। ২৫ শতাংশ দেওয়ার পরেও বাকি ৭৫% বকেয়া ডিএ-র কী হবে, সেই সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি।

অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বের ওই কমিটি বকেয়া ডিএ কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ডিএ মামলার পরবর্তী শুনানি ১৫ মে। সূত্রের খবর, এই বকেয়া মেটাতে গেলে রাজ্যকে এখন দিতে হবে ১০ হাজার ৪০০ কোটি টাকা।

dearness allowance(112)

গত, ৮ সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার (Dearness Allowance) চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর থেকে রায়দানের অপেক্ষায় ছিলেন সরকারি কর্মীরা। প্রায় চার মাস পর অবশেষে রায়দান করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: পোয়া বারো সরকারি কর্মীদের! সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিল রাজ্য সরকার, কবে থেকে লাগু?

উল্লেখ্য, ২০২২ সালে কলকাতা হাই কোর্ট সেই সময় কেন্দ্রীয় হারে ৩১ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিল। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তারপর থেকে মামলা ঝুলছিল সুপ্রিম কোর্টে। বহু অপেক্ষার পর গত বছর ৮ সেপ্টেম্বর ওই মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। এত দিন রায় রিজার্ভ ছিল। এবার ডিএ নিয়ে সুপ্রিম রায় এলেও তা কতটা কার্যকর হয় সেদিকে তাকিয়ে সরকারি কর্মচারীমহল।