LGBTQ অধিকারের লড়াই থেকে রাজ্যসভা, মমতার পাশে থাকা মেনকা গুরুস্বামী আসলে কে?

Published on:

Published on:

Maneka Guruswamy in Trinamool's list of candidates for Rajya Sabha
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যসভা নির্বাচন ঘিরে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় এমন কয়েকটি নাম ঘোষণা করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পরিচিত মুখের পাশাপাশি এবার উঠে এসেছে এক তুলনামূলকভাবে অচেনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)।

রাজ্যসভায় কারা প্রার্থী হচ্ছেন?

সম্প্রতি তৃণমূল কংগ্রেস দল ঘোষণা করেছে, রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, গায়ক বাবুল সুপ্রিয় এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থী তালিকার বেশ কয়েকটি নাম বঙ্গবাসীর কাছে পরিচিত। তবে মেনকা গুরুস্বামীর (Menaka Guruswamy) নাম বাংলার সাধারণ মানুষের কাছে তুলনামূলকভাবে অপরিচিত। রাজনৈতিক মহলে অবশ্য তাঁর পরিচিতি অনেক দিনের।

কে এই মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)?

মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) হায়দরাবাদের বাসিন্দা। বর্তমানে কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি দেশের একজন বিশিষ্ট আইনজীবী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। সংবিধানিক ও বাণিজ্যিক মামলায় তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। বহু গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলায় সওয়াল করেছেন তিনি। বর্তমানে তিনি জাতিসংঘের সংস্থা United Nations Development Programme (UNDP) এবং UNICEF-এর মানবাধিকার পরামর্শদাতা হিসেবেও কাজ করছেন। শুধু তাই নয়, নেপালের সংবিধান প্রণয়ন প্রক্রিয়াতেও তিনি সহায়তা করেছিলেন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি (Menaka Guruswamy) অত্যন্ত উজ্জ্বল। ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি, বেঙ্গালুরু থেকে বিএ এলএলবি সম্পন্ন করেন। এরপর University of Oxford থেকে আইনে ডি.ফিল এবং Harvard Law School থেকে এলএল.এম (LL.M) ডিগ্রি অর্জন করেন। ইয়েল, নিউইয়র্ক ইউনিভার্সিটি, কলোম্বিয়া এবং টরোন্টো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও পড়ান তিনি। ভারতে এলজিবিটিকিউ অধিকারের ঐতিহাসিক মামলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। বিশেষ করে ভারতীয় দণ্ডবিধির Section 377 of the Indian Penal Code সংক্রান্ত ঐতিহাসিক রায়ে তিনি অন্যতম প্রধান আইনজীবী ছিলেন।

সম্মান ও স্বীকৃতি

২০১৯ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন Time-এর ‘TIME 100 Most Influential People’ তালিকায় তাঁর নাম ওঠে। একই বছরে Foreign Policy-র ‘Global Thinkers List’-এও জায়গা পান। অক্সফোর্ডের রোডস হাউসে তাঁর প্রতিকৃতি স্থাপিত রয়েছে।

বাংলার সঙ্গে যোগ কোথায়?

বাংলার রাজনীতিতে মেনকা গুরুস্বামীর (Menaka Guruswamy) নাম সামনে আসে আইপ্যাক সংক্রান্ত এক মামলাকে ঘিরে। কয়লা দুর্নীতি মামলায় ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। তল্লাশির মাঝেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে প্রতীক জৈনের বাড়ি থেকে একটি সবুজ ফাইল হাতে বেরিয়ে আসতে দেখা যায়।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, তল্লাশির নামে তৃণমূলের ভোট কৌশল হাতিয়ে নিতে এসেছিল ইডি। এই প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-র দিকেও আঙুল তোলেন। অন্যদিকে ইডি-র দাবি ছিল, তল্লাশির মাঝে নিজের ক্ষমতা বলে অনৈতিকভাবে মামলার গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেওয়া হয়েছে। অভিযোগের তালিকায় কয়েকজন প্রশাসনিক আধিকারিকের নামও ছিল।

Trinamool Congress Bibhuti Ghosh takes charge as Old Malda Chairman

আরও পড়ুনঃ SIR লিস্টে নাম থাকলেই নিশ্চিন্ত নন! পাশে এই শব্দ থাকলে ভোট দিতে পারবেন না

এই বিতর্ক সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সেখানে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছিলেন মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)। এজলাসে তিনি ইডি-র অনুসন্ধান পদ্ধতি নিয়ে কড়া প্রশ্ন তোলেন। সেই মামলায় তাঁর ভূমিকাই এবার তাঁকে রাজ্যসভার প্রার্থী হিসেবে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের এই ঘোষণার পর পরিষ্কার, দল শুধু রাজনৈতিক অভিজ্ঞতাই নয়, আইনি লড়াইয়ে পরিচিত মুখকেও এবার সংসদের উচ্চকক্ষে পাঠাতে চাইছে।