বিমা থেকে গ্যাসের দাম, এপ্রিল থেকেই একগুচ্ছ বদল, কোন ক্ষেত্রে খরচ বাড়বে, কোথায় কমবে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মার্চ শুরু হতে আর কিছুদিন মাত্র বাকি। আর তারপরেই আসছে এপ্রিল মাস। আর ১ এপ্রিল থেকেই বেশ কিছু পরিবর্তন হতে চলেছে আমজনতার জীবনে। ২০২৬ এর কেন্দ্রীয় বাজেটে (Pan Card) যে নিয়মগুলি ঘোষণা করা হয়েছিল, তা বাস্তবায়িত হবে ১ এপ্রিল থেকে। এই পরিবর্তনগুলি আর্থসামাজিক ক্ষেত্রে কিছু প্রভাব ফেলতে চলেছে।

এপ্রিল থেকে প্যান (Pan Card) সহ একাধিক বদল

একাধিক পরিবর্তন হতে চলেছে এপ্রিল মাস থেকে। প্যান কার্ড সম্পর্কিত কিছু নিয়মের সরলীকরণ করা হচ্ছে। এখন থেকে ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে প্রতি বছর ১০ লক্ষ টাকা পর্যন্ত নগদ জমা এবং তোলার জন্য প্যানের প্রয়োজন পড়বে না। ৫ লক্ষ টাকা পর্যন্ত দামের গাড়ি বা বাইক কেনার জন্য, ২০ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের সম্পত্তি বেচাকেনার জন্য বা হোটেল, রেস্তোরাঁ কিংবা কোনও অনুষ্ঠানে ১ লক্ষ টাকা পর্যন্ত খরচ করলেও প্যান কার্ড (Pan Card) প্রদান বাধ্যতামূলক হবে না।

Many changes to be seen in pan card from april month

কী কী নিয়ম বদলাচ্ছে: আয়কর রিটার্ন দাখিলের সময়সীমায় আনা হয়েছে পরিবর্তন। যাদের অডিটের প্রয়োজন পড়ে না, তারা ৩১ জুলাইয়ের বদলে ৩১ অগাস্ট পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। ছোট ব্যবসাদাররা এতে স্বস্তি পাবেন। যেকোনো ধরণের বিমা পলিসির জন্য প্যান কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। শিশুদের শিক্ষা ক্ষেত্রে কর ছাড়ের পরিমাণ বাড়ছে। শিশুদের শিক্ষা ভাতার উপরে ছাড় প্রতি শিশুর ক্ষেত্রে প্রতি মাসে ৩০০ থেকে বাড়িয়ে ৯০০০ টাকা করা হয়েছে। মাসের প্রথম দিন এলপিজি গ্যাস সিলিন্ডারের দামেও আসতে পারে পরিবর্তন।

আরও পড়ুন : আরও কমল নম্বর, শীর্ষস্থান খুইয়ে একধাক্কায় তলানিতে বিদ্যা ব্যানার্জী, কার দখলে গেল প্রথম স্থান?

শেয়ার বাজারেও পরিবর্তন: অন্যদিকে শেয়ার বাজারে লেনদেন কিছুটা ব্যয়বহুল হতে পারে। ফিউচার ট্রেডিংয়ের উপর সিকিউরিটিজ লেনদেন কর ০.০২ থেকে ০.০৫ শতাংশ বাড়বে। এই পরিবর্তনগুলির জেরে ছোটখাটো লেনদেনের বিষয়ে স্বস্তি পাবেন মধ্যবিত্তরা। ছোট গাড়ি, কম মূল্যের সম্পত্তি কেনা সহজতর হবে।

আরও পড়ুন : ভোট ঘোষণার আগেই বাংলায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, কোন জেলার জন্য বরাদ্দ কত কোম্পানি?

এপ্রিল থেকে নতুন নিয়মের জেরে শিশুদের শিক্ষার ক্ষেত্রে কর সাশ্রয় বৃদ্ধি পাবে। বিমা কেনার ক্ষেত্রে প্রয়োজন হবে প্যান। অন্যদিকে ট্রেডিং এখন থেকে আরও ব্যয়বহুল হবে।