প্রতিদিন ৮.৫০ টাকা জমালেই ৭.৭০ লক্ষ আয়? বিস্তারিত জানুন এই সরকারি স্কিম সম্পর্কে

Published on:

Published on:

Money Scheme big future with small savings plan to earn 7.70 lakhs at 8.50 taka a day
Follow

বাংলা হান্ট ডেস্ক: টাকা পয়সা জীবনে অন্যতম একটি অংশ। এছাড়া মানুষ বিনিয়োগের সময় বরাবর ভালো জায়গায় বিনিয়োগ করতে চায়। কারণ সেখান থেকে আসে মোটা টাকার সুদ। কিন্তু অনেক সময় দেখা যায় সঠিকভাবে বিনিয়োগের পথ বহু মানুষই খুঁজে পায় না। আজকে প্রতিবেদনে এমন একটি বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে, যেখানে আপনি মাত্র সাড়ে আট টাকা করে সঞ্চয় করতে পারবেন। যেখানে মেয়াদোত্তীর্ণ পর আপনার হাতে আসবে ৭.৭০ লক্ষ টাকা।

ছোট সঞ্চয়ে বড় ভবিষ্যৎ, দিনে ৮.৫০ টাকায় ৭.৭০ লক্ষের পরিকল্পনা (Money Scheme)

যদিও বিনিয়োগ কেবল প্রাপ্তবয়স্কদের জন্য নয়, ছোট বাচ্চাদের জন্যও। অভিভাবকদের উচিত তাঁদের সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করতে এবং তাদের সন্তানদের বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতে আগে থেকে বিনিয়োগ করতে উৎসাহিত করা (Money Scheme)।

 Money Scheme big future with small savings plan to earn 7.70 lakhs at 8.50 taka a day

আরও পড়ুন: ঠান্ডা হাওয়ায় জমুক মিষ্টি আসর, বাজার নয়, ঘরেই বানান গরম গরম রসবড়া, রেসিপি রইল

এই এসবিআই জননিবেশ এসআইপি স্কিম মূলত স্টেট ব্যাঙ্কের জনবেশ এসআইপি স্কিম শিশুদের জন্য সেরা বিনিয়োগের বিকল্পগুলির মধ্যে একটি। যেখানে আপনি প্রতি মাসে মাত্র ২৫০ টাকায় বিনিয়োগ করতে পারবেন। আর এই স্কিমে বিনিয়োগ করা টাকা SBI Balance Advantage Fund-এ জমা করা হয়, যা একটি হাইব্রিড ফান্ড।SBI Balance Advantage Fund ইকুইটি এবং ডেট উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করে।

আর বাজারের অবস্থার উপর ভিত্তি করেই তহবিল নির্ধারিত হয়। ফলস্বরূপ, আপনি এখানে যত বেশি টাকা বিনিয়োগ করবেন, তত বেশি মুনাফা পাবেন। মূল কথা হল, একবার বিনিয়োগ করলে এখান থেকে আপনার প্রচুর মুনাফা হবে। এখানে ২৫০ টাকা থেকে বিনিয়োগ করা যায়: আপনি যদি মাসে মাত্র ২৫০ টাকা অথবা প্রতিদিন মাত্র ৮ টাকা সঞ্চয় করতে পারেন এবং এসবিআই জননিবেশ এসআইপি-তে বিনিয়োগ করতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে আপনি বড় রিটার্ন পাবেন।

আপনি যদি ৩০ বছর ধরে এখানে বিনিয়োগ করতে থাকেন, তাহলে হিসাব অনুযায়ী, আপনি মোট ৯০ হাজার টাকা বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে, ১২ শতাংশ হারে, আপনি পরিপক্কতার পরে ৭.৭০ লক্ষ টাকা পাবেন। অর্থাৎ, সুদের পরিমান ৬.৮০ লক্ষ টাকা। দীর্ঘমেয়াদী রিটার্ন ১২ শতাংশের বেশি হতে পারে, কমও হতে পারে। সবকিছুই বাজারের উপর নির্ভর করে (Money Scheme)।