যুদ্ধের আবহে গরমে বাড়বে লোডশেডিংয়ের সমস্যা? কী জানালেন মোদী?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে অব্যাহত যুদ্ধ পরিস্থিতি। এর মাঝেই বড়সড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট। অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে রসদ সরবরাহ করাই এখন বড়সড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এমতাবস্থায় দেশের কাছে কতটা জ্বালানি অবশিষ্ট রয়েছে? লোকসভায় এ বিষয়ে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

জ্বালানির যোগান নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী (Narendra Modi)?

সোমবার সংসদে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে জানান, এই পরিস্থিতিতেও পেট্রোল, ডিজেল, এলপিজির সরবরাহ স্বাভাবিক থাকবে দেশে। এই অত্যাবশ্যকীয় জ্বালানিগুলির ঘাটতি যাতে না হয় তার জন্য চেষ্টা চালাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ৬০ শতাংশ এলপিজি আমদানি করা হয় দেশে। কিন্তু সারাদেশে পেট্রোল, ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে সরকার। এলপিজির সরবরাহেও কোনোরকম ঘাটতি হবে না।

Narendra Modi opened up about stored fuel in country

বেড়েছে দেশের জ্বালানি আমদানি: এদিন সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, আগে ভারত ২৭ টি দেশ থেকে জ্বালানি আমদানি করত। গত এক দশকে এই চিত্রটা বদলেছে। ২৭ থেকে বেড়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ৪১ এ। প্রধানমন্ত্রী জানান, ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ ৫৩ লক্ষ টনের বেশি এবং এটাকে ৬৫ লক্ষে টনে নিয়ে যাওয়ার জন্য চলছে কাজ। পাশাপাশি তেল কোম্পানিগুলিরও নিজস্ব মজুদ রয়েছে। কৃষকদের ২২ লক্ষেরও বেশি সৌর পাম্প সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন : আজই প্রকাশ্যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, তালিকায় নাম উঠল কিনা দেখুন এক ক্লিকে

বাড়বে বিদ্যুতের চাহিদা: গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বাড়বে। তাই বিদ্যুৎ উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত সবরকম ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পরমাণু শক্তিকেও উৎসাহিত করছে সরকার। জানা গিয়েছে, আগামী ৫ বছরে ১৫০০ টি নতুন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত করা হবে।

আরও পড়ুন : নির্বিঘ্নে নির্বাচনই লক্ষ্য, ৬ গাইডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন

গ্রীষ্মকাল আসছে। এই সময়ে স্বাভাবিক ভাবেই বাড়বে বিদ্যুতের চাহিদা। কিন্তু কয়লাও পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। সমস্ত ব্যবস্থার উপরেই সরকার নজর রাখছে বলে জানান মোদী।