দুর্গাপুর থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি সভাপতির, কী কী বললেন নিতিন নবীন?

Published on:

Published on:

Nitin Nabin attacks TMC from Durgapur in his first Bengal address
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর এই প্রথম ভোটের বাংলায় এলেন বিজেপি নেতা নিতিন নবীন (Nitin Nabin)। মঙ্গলবার দুর্গাপুরে পৌঁছন তিনি। বুধবার দুর্গাপুর থেকেই সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন বিজেপির নতুন সভাপতি।

দুর্গাপুরের সভা থেকে কি বললেন নিতিন নবীন (Nitin Nabin)?

দুর্গাপুরের সভা থেকে নিতিন নবীন (Nitin Nabin) বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কিছু নেতা জেলে রয়েছেন, আবার কিছু নেতা বাইরে রয়েছেন। যাঁরা বাইরে আছেন, তাঁদেরও জেলে যেতে হবে। কাউকেই ছেড়ে কথা বলা হবে না, সে যেই হোক। ধর্মীয় পরম্পরা প্রসঙ্গে নিতিন নবীনের অভিযোগ, দুর্গাপুজোর মতো শক্তির আরাধনাতেও এই সরকার বাধা সৃষ্টি করে। তাঁর দাবি, আজান পড়ার সময় কোনও সমস্যা হয় না, কিন্তু দুর্গার আরাধনার সময় প্রতিবন্ধকতা তৈরি করা হয়। তিনি বলেন, সনাতনীদের সংস্কৃতি রক্ষার জন্য বিজেপি যে কোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

প্রশাসনের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে নিতিন নবীন (Nitin Nabin) বলেন, ডিএম ও এসডিওদের কাঠের পুতুল হয়ে সরকারের কথায় নাচা উচিত নয়। তাঁর দাবি, বর্তমান সরকার চারদিনের। একই সঙ্গে বিজেপি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূলের দুর্নীতির কথা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ভোটার তালিকা ও SIR ইস্যুতে নিতিন নবীনের অভিযোগ, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে। তিনি বলেন, যাঁদের জন্ম বাংলায়, যাঁরা এই মাটিতে রয়েছেন, তাঁদেরই বাংলার অধিকার মিলবে। বাংলাদেশ থেকে আসা কোনও অনুপ্রবেশকারীকে এখানে থাকার অধিকার দেওয়া হবে না।

শিল্প ও কর্মসংস্থান প্রসঙ্গে নিতিন নবীন (Nitin Nabin) বলেন, এক সময় দুর্গাপুর শিল্পাঞ্চলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা কাজের জন্য আসতেন। কিন্তু বর্তমান সরকারের আমলে শিল্প গড়ে ওঠেনি। ফলে আজ এখানকার যুবকদের অন্য রাজ্যে কাজের খোঁজে যেতে হচ্ছে। সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যেখানে আন্দোলন হয়েছিল, সেখানকার মানুষ আজ দুঃখে রয়েছেন, কারণ কোনও উন্নয়ন হয়নি।

মহিলাদের সুরক্ষা নিয়ে দুর্গাপুরের সাম্প্রতিক ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে নিতিন নবীন (Nitin Nabin) বলেন, সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি বলেন, বাংলার মহিলারা আধুনিকা এবং তাঁরাই বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁদের ঘরে থাকার কথা বলা মানসিকতার তিনি বিরোধিতা করেন। অনুপ্রবেশ প্রসঙ্গে নিতিন নবীন আরও বলেন, বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। বিজেপি কোনওভাবেই তা হতে দেবে না। মহিলাদের সুরক্ষায় বিজেপি কর্মীরা প্রস্তুত রয়েছেন বলেও তিনি দাবি করেন।

Nitin Nabin attacks TMC from Durgapur in his first Bengal address

আরও পড়ুনঃ SSC নিয়োগ কাণ্ডে বড় মোড়! চাকরি বাতিলের পর বেতন ফেরত মামলা নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি

ভাষণের শেষে নিতিন নবীন (Nitin Nabin) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান স্মরণ করেন এবং বলেন, বাংলার মনীষীরা দেশকে গর্বিত করেছেন। পাশাপাশি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে তাঁর পরিবার ও মহারাষ্ট্রের জনগণের প্রতি সমবেদনা জানান।