বাংলাহান্ট ডেস্ক : অবশেষে জামিন পেলেন ‘ননসেন’ শমীক অধিকারী (Shamik Adhikary)। গত ৬ ফেব্রুয়ারি হেনস্থা এবং মানসিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এক মাসের বেশি হাজতে কাটানোর পর অবশেষে ছাড়া পেলেন তিনি। তবে জামিন পাওয়ার পর এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি শমীকের থেকে।
জামিন পেলেন শমীক (Shamik Adhikary)
এক তরুণীকে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল শমীকের বিরুদ্ধে। গত ৬ ফেব্রুয়ারি দমদম এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। প্রথমে তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কী দাবি শমীকের: আদালত চত্বরে শমীক একাধিক বার দাবি করেছেন, তিনি নির্দোষ, তাঁকে ফাঁসানো হচ্ছে। যদিও সূত্রের খবর অনুযায়ী, তাঁর ফোন থেকে নাকি বেশ কিছু আপত্তিকর ভিডিও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন : গ্যাস সঙ্কটে রান্না বন্ধের অভিযোগ স্কুলে, মিড ডে মিলে পড়ুয়াদের পাতে শুধুই সেদ্ধ ডিম
কোন অভিযোগে গ্রেফতার: প্রসঙ্গত, শমীকের (Shamik Adhikary) বিরুদ্ধে অভিযোগ, বেহালার এক ফ্ল্যাটে গত ২ রা থেকে ৩ রা ফেব্রুয়ারি পর্যন্ত আটকে রাখা হয় ওই তরুণীকে। তিনি আরও অভিযোগ করেছিলেন, জোর করে তাঁকে বিবস্ত্র করার চেষ্টা করেন শমীক। মারধোর, শরীরে আপত্তিকর ভাবে স্পর্শ করার অভিযোগও আনা হয়েছে। বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য নাকি তাঁকে হুমকি দেওয়া হয় বলে দাবি করেছিলেন তরুণী।
আরও পড়ুন : মোদীর হাইভোল্টেজ জনসভায় BJP-তে যোগদান ৪ হেভিওয়েটের? সামনে আসছে এই নামটিও
অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল বলেও খবর। দীর্ঘ ৩৫ দিন জেলে কাটানোর পর শেষমেষ শমীক ছাড়া পাওয়ায় খুশি তাঁর ভক্তরাও।












