কয়েক মিনিটে প্যান কার্ডের আবেদন সম্পূর্ণ! ঘরে বসেই কীভাবে করবেন, রইল বিস্তারিত পদ্ধতি

Published on:

Published on:

PAN Card made in just a few minutes from the comfort of your home
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্যান কার্ড (Pan Card) শুধুমাত্র কোন কার্ড নয়। আয়কর জমা দেওয়া বা বড় কোন আর্থিক লেনদেনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। তাই এই কার্ডের সমস্ত তথ্য সঠিক থাকা একান্তই জরুরি। তাই এই সংক্রান্ত যেকোনো আপডেটকেই গুরুত্ব দিয়ে বিচার করা হয়। এবার ফের প্যান কার্ডের ক্ষেত্রে একটি বড় বদল আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। কারণ এবার আপনি বাড়িতে বসে মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলতে পারবেন প্যান কার্ড। কীভাবে বানাবেন তা আজকের প্রতিবেদনে রইল।

ঘরে বসেই কয়েক মিনিটে বানান প্যান কার্ড (Pan Card)

বর্তমান জীবনে আধার কার্ড ও প্যান কার্ড (PAN Card) জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। যেকোনো সরকারী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অথবা আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে অথবা ভর্তুকি পেতে পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এই কার্ডের গুরুত্ব অন্যতম। তাই এই কার্ড ঠিকঠাক না থাকলে আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না। তবে আপনার প্যান কার্ড যদি বানাতে চান তাহলে আপনাকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। বাড়িতে বসে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। কীভাবে করবেন তা আজকের প্রতিবেদনে রইল।

PAN Card made in just a few minutes from the comfort of your home

আরও পড়ুন: মধ্যবিত্তের মুখে হাসি! গ্যাস সিলিন্ডারের দাম কমল, জেনে নিন আজকের রেট

কীভাবে আবেদন করবেন তার প্রক্রিয়া জানুন:

প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে আয়কর বিভাগের অফিসিয়াল e-Filing ওয়েবসাইট খুলুন। হোমপেজে Quick Links বিভাগে যান। সেখানে Instant e-PAN অপশনে ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ খুলে যাবে।

এরপর আধার নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন করুন নতুন পেজে Get New e-PAN অপশনে ক্লিক করুন। এরপর নির্দিষ্ট ঘরে আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখুন। নিয়ম ও শর্তাবলীতে সম্মতি জানিয়ে বক্সে টিক দিন। তারপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP যাবে। সেই OTP লিখে Confirm বাটনে ক্লিক করুন।

তথ্য যাচাই করে e-PAN ডাউনলোড করুন । OTP সফলভাবে যাচাই হয়ে গেলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আধার কার্ড থেকে আপনার— নাম,ছবি, জন্মতারিখ, ঠিকানা, সহ সমস্ত তথ্য নিয়ে নেবে। সব তথ্য ভালভাবে যাচাই করার পর আবেদনপত্র Submit করুন। এরপর প্রায় ১০ মিনিটের মধ্যেই একই ওয়েবসাইট থেকে PDF ফরম্যাটে ডিজিটাল e-PAN Card ডাউনলোড করতে পারবেন (Pan Card)।