বাংলাহান্ট ডেস্ক : গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম এলপিজি গ্যাস সিলিন্ডার। প্রতিদিন তিন বেলার খাবার বানাতে গেলে গ্যাসের দরকার তো পড়েই। তবে সিলিন্ডারের দাম বেশি হওয়ায় অনেক প্রান্তিক মানুষের কাছে গ্যাস সিলিন্ডার কেনা কঠিন হয়ে ওঠে। তাদের কথা চিন্তা করেও একটি প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের কম দামে জ্বালানি পৌঁছে দিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) চালু করা হয় সরকারের তরফে।
বহু বছর ধরে চলছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana)
২০১৬ সালে চালু হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। মূলত প্রান্তিক পরিবারের মহিলাদের পরিস্কার জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতেই এই যোজনা চালু হয়। প্রথম থেকেই বেশ জনপ্রিয় এই যোজনা। চলতি সালেই এই যোজনার তৃতীয় পর্যায় কার্যকর হয়েছে।

কী কী সুবিধা মেলে: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় মহিলারা বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন। গ্রামীণ এলাকায় যোগ্য মহিলারা বিনামূল্যে এলপিজি সংযোগ পেয়ে থাকেন। এছাড়াও প্রথম গ্যাস সিলিন্ডার এবং রেগুলেটর কেনার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে এই যোজনার আওতায়। উজ্জ্বলা গ্রাহকদের জন্য প্রতি সিলিন্ডারে ভর্তুকিও দেওয়া হয় ৩০০ টাকা করে। এতে কমে যায় দাম।
আরও পড়ুন : ৫৫ টি প্রকল্পে আবেদন থেকে সরকারি পরিষেবার সুবিধা, কতদিন চলবে জনকল্যাণ শিবির?
কারা পাবেন সুবিধা: উল্লেখ্য, এই যোজনার (PM Ujjwala Yojana) আওতায় গ্যাস সংযোগ শুধুমাত্র মহিলাদের নামেই দেওয়া হয়। আগে উজ্জ্বলা যোজনায় ৯ টি গ্যাসে ভর্তুকি দেওয়া হত। তবে এখন তা কমিয়ে করা হয়েছে ৪ টি গ্যাস সিলিন্ডারে। এই যোজনার আওতায় যেমন মহিলাদের খরচ অনেকটা কমেছে তেমনই তাদের স্বাস্থ্যের উন্নতিও ঘটেছে। কাঠ কয়লার ধোঁয়া থেকে বের করে মহিলাদের হাতে এলপিজি গ্যাস সংযোগ তুলে দিয়েছে কেন্দ্রের এই প্রকল্প। কিন্তু কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
আরও পড়ুন : বিশ্ব বাজারে স্বস্তি মিললেও ডিজেল-ATF এর রফতানি শুল্ক বাড়াল কেন্দ্র, কিন্তু কেন?
এই যোজনার আওতায় সুবিধা পেতে হলে আবেদনকারীদের ১৮ বছরের বেশি বয়স হতে হবে। বাড়িতে আর কোনও এলপিজি গ্যাস সংযোগ থাকলে চলবে না। সরকার চিহ্নিত দরিদ্র বা আর্থিক ভাবে দুর্বল শ্রেণির হতে হবে আবেদনকারীকে। তফসিলি জাতি, উপজাতি, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী পরিবার, AAY কার্ড হোল্ডার, আদিবাসী পরিবাররা পাবে এই যোজনার সুবিধা।













