বিশ্ব বাজারে স্বস্তি মিললেও ডিজেল-ATF এর রফতানি শুল্ক বাড়াল কেন্দ্র, কিন্তু কেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অনেকটা সরল হয়েছে। হরমুজ প্রণালী এখনও পুরোপুরি না খুললেও শুক্রবারই তা পুরো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। তবে ভারতীয় বাজারে হঠাৎ করেই ডিজেল (Petrol-Diesel) এবং এটিএফ এর রফতানি শুল্ক বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

রফতানি শুল্ক বাড়ল ডিজেল (Petrol-Diesel) এটিএফ এর

জানা যাচ্ছে, উইন্ডফল গেইনস ট্যাক্স বা অতিরিক্ত মুনাফা কর বাড়ানো হয়েছে রফতানির উপর। কিন্তু কেন হঠাৎ এই শুল্ক বৃদ্ধি? আসলে বর্তমান পরিস্থিতিতে ডিজেল রফতানি সংস্থাগুলি অতিরিক্ত লাভের মুখ দেখছিল। তাই নেওয়া হয়েছে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত। ইতিমধ্যেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ মন্ত্রক।

Petrol-Diesel and ATF tax hike in India

পেট্রোলের ক্ষেত্রে কী বদল: সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ১৬ জুন থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। ডিজেল রফতানির ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক প্রতি লিটারে ১৩.৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৪ টাকা। এটিএফ রফতানির উপর শুল্ক প্রতি লিটারে ৯.৫ টাকা থেকে বাড়িয়ে ১২.৫ টাকা করা হয়েছে। পেট্রোল রফতানির ক্ষেত্রে অবশ্য শুল্কের হারের কোনও পরিবর্তন হয়নি। এমনকি দেশের অভ্যন্তরীণ বাজারেও বিক্রির ক্ষেত্রে পেট্রোল ডিজেলের উপর করের হারে কোনও পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুন : বিয়ের পরেই মানবিক উদ্যোগ, ১৮০ জন পড়ুয়ার জীবন বদলে দিলেন বিজয়-রশ্মিকা

কেন এই শুল্ক: প্রসঙ্গত, হরমুজ প্রণালী অবরুদ্ধ হতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। এমতাবস্থায় দেশে যাতে জ্বালানির সরবরাহ অব্যাহত থাকে তা নিশ্চিত করতে ডিজেল (Petrol-Diesel) ও এটিএফ রফতানির উপর উইন্ডফল গেইনস ট্যাক্স চালু করে ভারত সরকার। পরবর্তীতে ১৬ মে পেট্রোল রফতানির উপরেও আরোপিত হয় এই শুল্ক।

আরও পড়ুন : আইসক্রিমের নামে ‘ফ্রোজেন ডেজার্ট’ খাচ্ছেন না তো? দুটোর মধ্যে পার্থক্য কী?

সরকারি সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে রফতানিকারকরা যাতে অতিরিক্ত মুনাফা না করতে পারেন এবং দেশের বাজারে জ্বালানি যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে তার জন্যই চালু রয়েছে এই শুল্ক ব্যবস্থা।