Durga Puja 2026 Live Updates

পুজোয় বাড়িতেই ভূরিভোজ, সপ্তমীর দুপুরে থাকুক পাঁচফোড়ন চিকেন, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজো মানে পেটপুজোটাও হবে জমিয়ে। অনেকে এই কটা দিন রেস্তোরাঁয় খাওয়া (Recipe) পছন্দ করেন। আবার কেউ কেউ বাইরের খাবার আর ভিড় এড়াতে বাড়িতেই ভালোমন্দ রেঁধে খেতে ভালোবাসেন। তাই পুজোর জন্য রইল এক ভিন্ন স্বাদের আমিষ রেসিপি।

পুজো স্পেশ্যাল চিকেনের সুস্বাদু রেসিপি (Recipe)

সপ্তমী বা নবমীতে দুপুরের মেনুতে ভাতের সঙ্গে রাখতেই পারেন পাঁচফোড়ন চিকেন। হাতে গোনা কয়েকটি উপকরণ যেমন প্রয়োজন হয়, তেমনই খেতেও হয় দুর্দান্ত। দেখে নিন রেসিপি-

Pujo special panchforon chicken recipe

পাঁচফোড়ন চিকেনের উপকরণ:

মুরগির মাংস

তেজপাতা

শুকনো লঙ্কা

পাঁচফোড়ন

হলুদ গুঁড়ো

ধনে গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

ফেটানো টক দই

পেঁয়াজ বাটা

আদা রসুন কাঁচা লঙ্কা বাটা

টমেটো বাটা

লেবুর রস

আরও পড়ুন : দেবীপক্ষের শুরুতেই বড় সুখবর! নবম-দশম শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ SSC-র, রইল লিঙ্ক

পাঁচফোড়ন চিকেনের প্রণালী: কড়াইতে সর্ষের তেল গরম করে ফোরন দিন তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবার মাংস (Recipe) ধুয়ে তাতে এই ফোরন আর তেল ঢেলে ভালো করে মাখিয়ে নিন। কড়াইতে ফের তেল গরম করে তাতে চিনি আর গুঁড়ো মশলা দিয়ে কষান। এবার টক দই আর নুন দিয়ে ভালো করে কষিয়ে এই মিশ্রণটিও মাংসের মধ্যে ঢেলে দিন। ঘন্টা দুয়েক ম্যারিনেট করে রেখে দিন।

আরও পড়ুন : পুজোর মুখে জমাটি মিড ডে মিল, পড়ুয়াদের পাতে স্কুলে চাষ করা টাটকা শিঙ্গি মাছ

এবার কড়াইতে ফের তেল গরম করে পাঁচফোড়ন ফোরন দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে কষান। মশলা থেকে তেল বেরিয়ে এলে দিয়ে দিন ম্যারিনেট করা চিকেন। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে লেবুর রস আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন।