২৮ তারিখ লাস্ট ডেট, এই ছোট্ট কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার বিনামূল্যে রেশন

Published on:

Published on:

ration(3)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যদি আপনি একজন রেশন কার্ডধারী হন তাহলে জানিয়ে রাখি সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সকল রেশন কার্ডধারকদের রেশন পাওয়ার জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি লাস্ট ডেট। এই তারিখের মধ্যে তাদের ই-কেওয়াইসি সম্পন্ন না করলে বিনামূল্যের রেশন বন্ধ করে দিতে পারে সরকার।

রেশন কার্ড নিয়ে বড় নির্দেশ | Ration Card

ভারতের প্ৰতিটি নাগরিকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল রেশন কার্ড (Ration Card)। দেশের একটা বড় অংশের মানুষ এখনও দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করার জন্য এই রেশনের (Ration) উপর নির্ভরশীল। বর্তমানে রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। যার প্রাথমিক উদ্দেশ্য হল সরকারি প্রকল্পের সুবিধাগুলি কেবলমাত্র সঠিক এবং যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া।

যারা ই-কেওয়াইসি করাবেন না, তারা আর রেশন পাবেন না বলে জানানো হয়েছে। এই কেওয়াইসি দ্রুত করতে হবে গ্রাহকদের, নাহলে রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে। আপনিও যদি রেশন কার্ডের সুবিধা পেতে চান তাহলে এই কাজটি দ্রুত করুন। রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে অবিলম্বে কেওয়াইসি করিয়ে নিতে হবে।

কীভাবে করবেন কেওয়াইসি?

আধার কার্ড এবং লিঙ্ক করা মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনেই কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন। এটি করার জন্য রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) পোর্টালে গিয়ে ‘লিঙ্ক আধার উইথ রেশন কার্ড’ অথবা ‘ই-কেওয়াইসি’ বিকল্পটি সিলেক্ট করে
আপনার রেশন কার্ড নম্বর এবং আধার নম্বর লিখে নিতে হবে।

Ration

আরও পড়ুন: বর্ণবিদ্বেষের প্রাচীর ভেঙে নতুন দিশা! ঘোষণা হল ভারতের প্রথম ‘জাতপাত মুক্ত’ গ্রামের নাম

এরপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সঠিক ওটিপি দেওয়ার পরেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে। রেশন দোকানে গিয়েও এই ই-কেওয়াইসি করিয়ে নিতে পারবেন উপভোক্তারা। সরকার তরফে দেওয়া ই-পস মেশিনে আঙ্গুলের ছাপ দিয়ে এটি করা যাবে। যে সকল গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাজটি করে নিতে পারবেন। এর জন্য কোনও ফি লাগবে না। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করে নিতে পারবেন। ২৮ ফেব্রুয়ারির আগে অতি অবশ্যই ই-কেওয়াইসি সম্পন্ন করুন।