বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে এঁচোড় নিয়ে আসলে পরেই এক ধরনের এঁচোড় চিংড়ি খেয়ে আপনারও কি মুখে চর পড়েছে। নতুনত্ব কোন খাবার খাওয়ার পরিকল্পনা করছেন তাহলে আজকে প্রতিবেদনটা শুধুমাত্র আপনার জন্য। কারণ স্বল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতন এঁচোড় চিংড়ির চপ। দেখে নিন রেসিপি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিংড়ি এঁচোড়ের সুস্বাদু চপ (Recipe)
বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে আর এঁচোড় থাকে তাহলে এক ধরনের তরকারি না করে বানিয়ে ফেলতে পারেন সহজ এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। পাশাপাশি এটি খেতেও সুস্বাদু হয় (Recipe)।

আরও পড়ুন: একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বাতিল করতে হবে সেমিস্টার! একগুচ্ছ দাবিতে কলকাতায় বিক্ষোভ
উপকরণ:
এঁচোড় ১ কাপ সেদ্ধ করে চটকে রাখা
ছোট চিংড়ি ১/২ কাপ
মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ১টি
কাঁচালঙ্কা কুচি ২টি
আদা-রসুন বাটা ১ চা চামচ
ধনেপাতা কুচি সামান্য
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ
নুন স্বাদমতো
সেদ্ধ আলু ১টি
লেবুর রস সামান্য
কর্নফ্লাওয়ার বা ময়দা ২ টেবিল চামচ
ব্রেডক্রাম্ব
তেল
প্রণালী: প্রথমে একটি বড় বাটিতে সেদ্ধ এঁচোড় ও সেদ্ধ আলু ভালো করে চটকে মিশিয়ে নিন। এরপর তাতে দিয়ে দিন ভাজা চিংড়ি, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, আদা-রসুন বাটা এবং ধনেপাতা। এরপর নুন, গরম মশলা গুঁড়ো ও সামান্য লেবুর রস যোগ করে সব উপকরণ ভালো ভাবে মেখে নিন। এবার মিশ্রণ তৈরি হয়ে গেলে হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে নিন এবং চপের মতো গোল বা ডিম্বাকার আকার দিন। এবার কড়াইয়ে তেল গরম করে একে একে চপগুলো দিয়ে দিন। ভাজা হয়ে গেলে চপগুলো টিস্যু পেপারের উপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।












