বাংলা হান্ট ডেস্ক: চলছে রঙের উৎসব। এই সময় বাড়িতে অতিথির আগমন লেগেই থাকে। এবার রং খেলার পর বাড়িতে খাওয়া দাওয়ার পরিকল্পনা যদি করে থাকেন, তাহলে একঘেয়ে মাটনের ঝোল রান্না না করে, স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন খাসির মাংসের এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প সময় লাগবে (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মাটনের এই পদটি (Recipe)
দোল উৎসব উপলক্ষে বাড়িতে অতিথি এসেছে। এবার তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা থাকে সকলের। তবে চিন্তা করার কিছু নেই, এই রং এর উৎসবে সকলের জন্য বানিয়ে ফেলুন মাটনের সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: বাজার থেকে বেশি দামে আর নয়, রুই থেকে ইলিশ সব কম দামে, এখানে ভিড় উপচে পড়ছে ক্রেতাদের
উপকরণ:
খাসির মাংস: ১ কেজি
টক দই: ২০০ গ্রাম
আদা-রসুন বাটা: ৩ চামচ
সর্ষের তেল: ২ চামচ
হলুদ গুঁড়ো: ১ চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ২ চামচ
নুন: পরিমাণমতো
তেজপাতা: ২টি
শুকনো লঙ্কা: ৩টি
এলাচ: ৪-৫টি
দারুচিনি: ২ টুকরো
লবঙ্গ: ৫-৬টি
গোটা গোলমরিচ: ১০-১২টি
পেঁয়াজ কুচি: ৫০০ গ্রাম
টম্যাটো কুচি: ২টি বড়
কাঁচালঙ্কা চেরা: ৫-৬টি
জিরে গুঁড়ো: ১ চামচ
ধনে গুঁড়ো: ১ চামচ
গরমমশলা গুঁড়ো: ১ চামচ
ঘি: ২ চামচ
চিনি: সামান্য
প্রণালী: প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর সব উপকরণ দিয়ে মাংসে ভালো করে মাখিয়ে অন্তত ৩-৪ ঘন্টা ফ্রিজে রেখে দিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে চিনি ও গোটা গরমমশলা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিন। তারপর পেঁয়াজ সোনালি করে ভাজা হলে এতে টম্যাটো কুচি ও সামান্য নুন দিয়ে নাড়তে থাকুন।এ বার ম্যারিনেট করা মাংস কড়াইতে দিয়ে দিন। মাঝারি আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকুন। তারপর জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝবেন কষানো ঠিকঠাক হয়েছে। কষানো মাংস (চাইলে ডুমো করে কাটা আলুও দিতে পারেন) প্রেশার কুকারে দিয়ে ২ কাপ গরম জল দিন। ৩-৪টি সিটি দিন। সিটি পড়ে গেলে নিজে থেকেই ভাপ বেরোতে দিন।কুকার খুলে ওপর থেকে ঘি, গরমমশলা গুঁড়ো এবং চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।












