বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন রান্না ঘরে ঘন্টার পর ঘন্টা থাকতে ভালো লাগে না। এবার আপনি যদি চান সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কোন সুস্বাদু পদ তৈরি করতে। তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলবেন সুস্বাদু ডিমের দোপেঁয়াজা (Recipe)।
অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু সুস্বাদু ডিমের দোপেঁয়াজা (Recipe)
প্রতিদিন একঘেয়ে রান্না খেতে ইচ্ছে হয় না। এবার নতুন ধরনের রান্না খেতে চাইলে অবশ্যই এই রান্নাটি করতে পারেন। তাই নতুনত্ব ধরনের ডিমের এই রেসিপিটি করে দেখতে পারেন। দেখে নিন আজকের এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: গ্যাসের দাম ১০০০ পার! কলকাতা-সহ কোন শহরে কত হল ১৪ কেজি সিলিন্ডারের দাম?
উপকরণ:
ডিম সেদ্ধ ৫টি
৩ টি বড় পেঁয়াজ
২টি বড় টম্যাটো
২ টেবিলচামচ আদা-রসুন বাটা
১ টেবিলচামচ জিরে
২ টেবিলচামচ রসুনকুচি
২টি শুকনো কাঁচালঙ্কা
২ টেবিলচামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
৪-৫টি কাঁচালঙ্কা
১ চা-চামচ জিরেগুঁড়ো
১ চা-চামচ ধনেগুঁড়ো
৩ টেবিলচামচ সাদা তেল
১ টেবিলচামচ ঘি
১ টেবিলচামচ টক দই
স্বাদমতো নুন
স্বাদমতো চিনি
প্রণালী: সেদ্ধ করা ডিম সাদা তেলে নুন, হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। কড়াইয়ে তেল এবং ঘি দিয়ে শুকনোলঙ্কা ফোড়ন দিন। দু’টি পেঁয়াজ বেটে দিয়ে দিন। কষিয়ে নিয়ে যোগ করুন আদা এবং রসুনবাটা। নুন, হলুদ, গুঁড়োলঙ্কা, কাঁচালঙ্কা দিয়ে কষিয়ে দিয়ে। ফেটানো জল ঝরানো টক দই। আঁচ কমিয়ে আবার খানিক কষিয়ে নিন। তেল ছেড়ে গেলে অল্প গরম জল যোগ করে ফুটিয়ে নিন। ভাজা সেদ্ধ ডিম দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন।হালকা ভাজা করে ডুমো করে কাটা পেঁয়াজ, টম্যাটোকুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। দিয়ে দিন স্বাদমতো নুন। কাঁচা গন্ধ চলে গেলে, পেঁয়াজ একটু নরম হলে তেল-সহ ডিমের ঝোলে ঢেলে দিন (Recipe)।













