বাংলাহান্ট ডেস্ক : খাতায় কলমে ইলিশের মরশুম শুরু হওয়ার আগেই এবার ইলিশ মাছ (Hilsa Fish) ধরা শুরু হচ্ছে বাংলাদেশের ৬ জেলায়। ১ মে শুক্রবার থেকে ইলিশ ধরা শুরু হয়েছে ওপার বাংলায়। মাঝে অবশ্য দু মাসের নিষেধাজ্ঞা ছিল ইলিশ সহ সব ধরণের মাছ ধরায়। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ এবং এপ্রিল মাস জুড়ে নদীতে মাছ ধরা ছিল নিষিদ্ধ। তবে এবার সেই নিষেধাজ্ঞা ওঠায় মাছ ধরার প্রস্তুতি শুরু করেছেন মৎস্যজীবীরা।
দুমাস ধরে ইলিশ (Hilsa Fish) ধরায় ছিল নিষেধাজ্ঞা
বাংলাদেশের ইলিশ সম্পদ উন্নয়ন এবং জাটকা সংরক্ষণে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ সহ সব ধরণের মাছ ধরাতেই ছিল নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার রাত ১২ টায় নিষেধাজ্ঞা ওঠার পরেই আবারও মাছ শিকারে ফিরতে পেরেছেন বহু মৎস্যজীবীরা।

কাজে ফিরছেন মৎস্যজীবীরা: নিষেধাজ্ঞার অবসান হতেই কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন চাঁদপুরের প্রায় ২০ হাজার জেলে। নদী তীরবর্তী এলাকায় নৌকা মেরামত এবং জাল বোনার কাজ দ্রুত শেষ করছেন তারা। এবারের মরশুমে প্রচুর ইলিশ (Hilsa Fish) ধরা পড়বে বলেই আশাবাদী মৎস্যজীবীরা।
আরও পড়ুন : পুনর্নির্বাচনেও লক্ষণীয় ভিড়, ‘ডায়মন্ড হারবারে আরও বুথে…’, কী বললেন শুভেন্দু অধিকারী?
বাড়তে পারে ইলিশ শিকার: মৎস্য দফতরের কর্মকর্তারা এ বিষয়ে জানান, নিষেধাজ্ঞা সফল হওয়ায় প্রচুর জাটকা ধরা পড়েছে। বাংলাদেশের ইলিশ উৎপাদন এবার প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ভোটের রেজাল্টের দিন শহরের একাধিক রাস্তা বন্ধ, কোন দিক দিয়ে ঘোরাবে গাড়ি? দেখে নিন বিজ্ঞপ্তি
আশা করা হচ্ছে, ইলিশ উৎপাদন বেড়ে ৫ লক্ষ মেট্রিক টনে পৌঁছাতে পারে এবার। বাংলাদেশের মৎস্য কর্মকর্তাদের মতে, এবার অভিযান সফল হওয়ায় মাছের উৎপাদন আগের চেয়ে বৃদ্ধি পাবে।












