বাংলাহান্ট ডেস্ক : দ্বিতীয় দফার নির্বাচন মিটতেই পুনর্নির্বাচনের ঘোষণাও সারা হয়ে গিয়েছে। ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের ১৫ টি বুথে শনিবার পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। বিজেপির (Suvendu Adhikari) তরফে এই সিদ্ধান্তের প্রশংসা করা হলেও তৃণমূলের দাবি, বাংলাকে কালিমালিপ্ত করতে এই সিদ্ধান্ত।
পুনর্নির্বাচন নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে বলেন, ‘মগরাহাট পশ্চিমে যেটা হচ্ছে তাকে স্বাগত জানাচ্ছি। তবে ডায়মন্ড হারবারে আরও বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচন হওয়ার দরকার ছিল। আর গোটা ফলতাতেই রি পোলের প্রয়োজন ছিল’।

পালটা কটাক্ষ তৃণমূলের: পালটা তৃণমূলের দাবি, বিজেপির বাধা এবং মধ্যস্থতার কারণে এই পুনর্নির্বাচন করাতে হচ্ছে। এই সিদ্ধান্তকে ‘ঘৃণ্য’ বলে কটাক্ষ করে রাজ্যের শাসক দলের দাবি, পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করতেই এটি পরিকল্পিত পদক্ষেপ।
আরও পড়ুন : ফলতা নিয়ে এখনও ধোঁয়াশা, দুই কেন্দ্রের ১৫ টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা কমিশনের
কেন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত: উল্লেখ্য, দ্বিতীয় দফার নির্বাচনের সময় বিজেপি (Suvendu Adhikari) মুখপাত্র অমিত মালব্য অভিযোগ করেছিলেন, ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত ফলতার বেশ কিছু কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। তাঁর অভিযোগের স্ক্রুটিনির পরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন।
আরও পড়ুন : বুথের ভেতর কীভাবে মৃত্যু বৃদ্ধের? অভিষেকের অভিযোগ উড়িয়ে ভিডিও প্রকাশ কমিশনের
দ্বিতীয় দফার ভোটের পরেই অবশ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, বোতাম টেপ দিয়ে আটকানোর অভিযোগ সহ ইভিএম কারচুপির কোনও ঘটনা প্রমাণিত হলেই সেই বুথগুলিতে হবে পুনর্নির্বাচন।













