ভোটের রেজাল্টের দিন শহরের একাধিক রাস্তা বন্ধ, কোন দিক দিয়ে ঘোরাবে গাড়ি? দেখে নিন বিজ্ঞপ্তি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আগামী ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল। এদিন শহর কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বিশেষ করে স্ট্রং রুম সেন্টারগুলির চত্বরে যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে। ভোর ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বা গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বলে খবর।

৪ মে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ (Kolkata Police)

কলকাতা পুলিশ সূত্রে খবর, ৪ মে জাজেস কোর্ট রোড এবং আলিপুর রোড ক্রসিংয়ে পূর্বমুখী যান চলাচলে বিধিনিষেধ জারি থাকবে। জাজেস কোর্ট রোড এবং বেকার রোড সংলগ্ন এলাকায় উত্তর ও দক্ষিণ মুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে খবর।

Kolkata Police traffic control on election result day

কোন কোন রাস্তা বন্ধ: জানা যাচ্ছে, হেস্টিংস হাউস কমপ্লেক্সে নির্বাচন সংক্রান্ত গাড়িগুলি জাজেস কোর্ট রোড দিয়ে ঢুকবে এবং বেরোবে আলিপুর রোড দিয়ে। প্রয়োজন অনুযায়ী এই রোডে উত্তরমুখী যান চলাচল চেতলা সেন্ট্রাল রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। এদিন অকল্যান্ড রোডের দু দিক থেকেই নো এন্ট্রি থাকবে। তবে নির্বাচন সংক্রান্ত গাড়ি এবং বিচারপতিদের গাড়ি ছাড় (Kolkata Police) থাকবে।

আরও পড়ুন : পুনর্নির্বাচনেও লক্ষণীয় ভিড়, ‘ডায়মন্ড হারবারে আরও বুথে…’, কী বললেন শুভেন্দু অধিকারী?

কোন রোডে যান নিয়ন্ত্রণ: অল ইন্ডিয়া রেডিওর দিক থেকে ঢুকে স্ট্র্যান্ড রোড দিয়ে বেরোবে নির্বাচন সংক্রান্ত গাড়িগুলি। অন্যদিকে বিবেকানন্দ কলেজের কাছে থাকা অটো স্ট্যান্ডটি সরিয়ে ডায়মন্ড হারবার রোডের পশ্চিমে নিয়ে যাওয়া হবে। আরও জানা যাচ্ছে, অকল্যান্ড রোড থেকে কিরণশঙ্কর রায় রোড পর্যন্ত স্ট্র্যান্ড রোডে যান চলাচল বন্ধ রাখা হতে পারে। লর্ড সিনহা রোডেও যান নিয়ন্ত্রণ করা হতে পারে।

আরও পড়ুন : ডায়মন্ড হারবার-মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচন, কড়া নজরদারিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বালিগঞ্জ সার্কুলার রোড, রিচি রোড, শরৎ বসু রোড, পালিত স্ট্রো, বেলতলা রোড, পদ্মপুকুর রোড, চক্রবেরিয়া রোড, লাভলক প্লেস, ডোভার রোড, ডিওডার স্ট্রিট, লর্ড সিনহা রোডে নিয়ন্ত্রণ করা হতে পারে।