বাংলা হান্ট ডেস্ক: কথাতেই রয়েছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা ও জগধাত্রী পুজোর পরে সকলেই অপেক্ষা করে থাকেন সরস্বতী পূজার (Saraswati Puja) জন্য। কারণ, এই পুজো মূলত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে করা হয়। এই পুজো করে থাকেন সকলেই। তবে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল। তাই দেখে নিন ২০২৬ সালে সরস্বতী পুজোর পঞ্চমী কবে পড়েছে ও শুভ তিথি কখন।
এইবারের সরস্বতী পুজোর সময়সূচি জানুন (Saraswati Puja)
২০২৬ সালের বসন্ত পঞ্চমী পড়েছে কবে এবং শুভ তিথি কখন, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালের ২৩ জানুয়ারি শুক্রবার অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৯ মাঘ বাসন্তী দেবীর আরাধনা করা হবে। এছাড়া বেনীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা ও দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ২৩ জানুয়ারিতেই বসন্ত পঞ্চমী পালনের নির্দেশ রয়েছে।

আরও পড়ুন: ভিড় কমাতে বড় সিদ্ধান্ত রেলের! শিয়ালদহ ডিভিশনে যুক্ত হচ্ছে অতিরিক্ত ৪টি ট্রেন, জানুন সময় সূচি
তবে এই পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২২ জানুয়ারি রাত ১টা ৩৯ মিনিটে এবং শেষ হচ্ছে ২৩ জানুয়ারি রাত ১২টা ২৯ মিনিটে।যার ফলে দিনের প্রথম ভাগেই সরস্বতী পুজো ও অঞ্জলি দেওয়াই সবচেয়ে শুভ বলে ধরা হচ্ছে।
সরস্বতী পূজোর পুষ্পাঞ্জলি মন্ত্র: ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। নমঃ সরস্বত্যৈ নমো নমঃ নিতাং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ- বেদান্ত- বিদ্যাস্থানেভ্য এব চ।। এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।।-এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে।
সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র: নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।
পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী: সরস্বতী পূজোর দিন সাধারণত কয়েকটি নিয়ম মেনে এই পুজো করা হয়। আর সামগ্রিক হিসেবে আপনি রাখবেন- আমের মুকুল, অভ্র- আবির, দোয়াত- খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয় সরস্বতী পুজোয় (Saraswati Puja)।












