‘নির্লজ্জ প্রশাসন’, বাঁকুড়ায় পিটিয়ে খুন BJP কর্মীর দাদাকে! শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার সাংসদ সৌমিত্র খাঁ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঁকুড়ায় বিজেপি কর্মীর দাদাকে খুনের ঘটনায় প্রতিবাদে নেমে গ্রেফতার হলেন সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বৃহস্পতিবার বাঁকুড়ার ইন্দাস থানার খটনগর গ্রামে বিজেপি কর্মী প্রসাদ রং এর দাদা সুজয় রংকে মারধর করে খুনের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত নয়ন রায় এবং পিন্টু রায়ের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বাঁকুড়ায় পুলিশ সুপারিন্টেনডেন্টের দফতরের সামনে প্রতিবাদে সরব হয় সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা। অভিযোগ, প্রতিবাদের মাঝেই গ্রেফতার করা হয় সাংসদকে। জবরদস্তি প্রিজন ভ্যানে তোলা হয় তাঁকে।

বিজেপি কর্মীর দাদার খুনের প্রতিবাদে নেমে গ্রেফতার সৌমিত্র খাঁ (Saumitra Khan)

বিজেপি কর্মীর দাদার খুনের প্রতিবাদে এদিন দলীয় কর্মীদের নিয়ে বাঁকুড়ায় এসপি-র দফতর ঘেরাও করেন। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তিনি অভিযোগ করেন, তিনি নিজে এসপিকে ফোন করা সত্ত্বেও তিনি তাঁর ফোন ধরেননি। শেষমেষ দফতরের সামনেই রাস্তায় ধর্নায় বসেন সাংসদ।

Saumitra khan arrested for peaceful protest in bankura

কী বললেন সাংসদ: অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ সত্ত্বেও গ্রেফতার করা হয় সাংসদকে। প্রিজন ভ্যানের ভেতর থেকেই পুলিশ তথা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সৌমিত্র খাঁ বলেন, ‘যারা মার্ডার করেছে তাদের অ্যারেস্ট করছে না। আমাদের অ্যারেস্ট করছে পুলিশ। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার বিষয়।’ তিনি আরও বলেন, যারা অপরাধী তাদের গ্রেফতার করা হচ্ছে না। এটা বাঁকুড়ার কাছে লজ্জার বিষয়। । ‘নির্লজ্জ প্রশাসন’ বলে কটাক্ষ করে সৌমিত্র খাঁ বলেন, তাঁদের লড়াই চলছে, চলবে।

আরও পড়ুন : হটকেকের মতো বিকোচ্ছে টিকিট, বন্দে ভারত স্লিপার নিয়ে এবার বিরাট উদ্যোগ রেলের

প্রশাসনকে কটাক্ষ সাংসদের: সাংসদের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিনের কিছু ছবি শেয়ার করে এক্স হ্যান্ডেলে সৌমিত্র খাঁ (Saumitra Khan) লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পুলিশ কাঠের পুতুল। বিচারের কণ্ঠ এবং বাংলার কণ্ঠকে দাবিয়ে দিতে পারবে না। বিজেপি লড়বে, বিজেপি আপনাকে উৎখাত করবে’।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, সরকারি কর্মীদের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপাল রাজ্য প্রশাসন

প্রসঙ্গত, বিজেপি কর্মীর দাদা খুনের অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে মৃতের পরিবারকে সঙ্গে নিয়ে ইন্দাস থানায় হাজির হন বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে গ্রেফতার করা হয় পিন্টু রায়কে।