শিলিগুড়ি থেকে এবার এক ফ্লাইটেই পুনে, জেনে নিন নতুন সরাসরি উড়ানের সময়সূচী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য এবার এল এক দারুণ সুখবর। শিলিগুড়ি থেকে পুনে যাওয়া হল এখন আরও সহজ। বাগডোগরা বিমানবন্দর থেকে (Siliguri) পুনেগামী সরাসরি বিমান পরিষেবা চালু করা হল আজ থেকে। এই নতুন পরিষেবা চালু করেছে Air India Express। এর ফলে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকার সঙ্গে পুনের যোগাযোগ আরও সহজ হল।

শিলিগুড়ি (Siliguri) থেকে পুনে সরাসরি উড়ান পরিষেবা চালু

সপ্তাহে ৫ দিন পাওয়া যাবে এই পরিষেবা- সোম, বুধ, বৃহস্পতি, শুক্র এবং রবিবার। যাদের ব্যবসায়িক এবং কর্মসূত্রে প্রায়ই যাদের পুনে যাতায়াত করতে হয় তাদের জন্য এটা খুবই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। লাভবান হবেন পর্যটকরাও।

Siliguri to pune direct flight

জেনে রাখুন সময়সূচী: বহুদিন ধরেই এই রুটে সরাসরি উড়ানের দাবি জানানো হচ্ছিল। সময়সূচী অনুযায়ী, বাগডোগরা থেকে সকাল ৯ টা ৩৫ মিনিটে ছাড়বে বিমানটি। পুনে (Siliguri) পৌঁছাবে দুপুর ১২ টা ২৫ এ। আগে এই সফর অনেক বেশি সময়সাপেক্ষ ছিল। কিন্তু এখন সরাসরি উড়ান পরিষেবা চালু হওয়ায় অনেকটা সময় বেঁচে যাবে।

আরও পড়ুন : ভোটের রেজাল্টের দিন শহরের একাধিক রাস্তা বন্ধ, কোন দিক দিয়ে ঘোরাবে গাড়ি? দেখে নিন বিজ্ঞপ্তি

পর্যটনে আসবে গতি: ফেরার পথে পুনে থেকে দুপুর ১ টা ১৫ মিনিটে ছাড়বে বিমানটি আর বাগডোগরা পৌঁছাবে বিকেল ৪ টে ৫ মিনিটে। একই দিনে যাতে যাত্রীরা যাতায়াতের সুবিধা পেতে পারেন সে কথা মাথায় রেখেই উড়ানের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : উঠছে ২ মাসের নিষেধাজ্ঞা, রেকর্ড ইলিশ ধরার আশা এবার বাংলাদেশে

মনে করা হচ্ছে, এই নতুন উড়ান পরিষেবা উত্তরবঙ্গের পর্যটন শিল্পের পাশাপাশি পুনে তথা পশ্চিম ভারতের পর্যটনকেও প্রয়োজনীয় গতি এনে দেবে।