রাত পোহালেই প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা, কোন কোন জেলায় কতজনের নাম বাদ যাচ্ছে? জানুন এক ক্লিকে

Published on:

Published on:

SIR final list to be published tomorrow
Follow

বাংলা হান্ট ডেস্ক:আগামীকাল ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। তালিকা প্রকাশ নিয়ে তাই উত্তেজনা চরমে। চূড়ান্ত তালিকায় ( Final Voter List) কত জনের নাম থাকবে তা নিয়ে চলছে জল্পনা। শোনা যাচ্ছে চূড়ান্ত তালিকায় নাম থাকতে পারে সাত কোটি আট লক্ষের।

এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকা প্রকাশ আগামিকাল

নির্বাচন কমিশন সূত্রের খবর অমীমাংসিত তালিকাতে ভোটারের নাম থাকবে ৬০ লক্ষের বেশি। শোনা যাচ্ছে মোট তিনটি তালিকা প্রকাশিত হবে, একটা মীমাংসিত তালিকা, অপরটি অমীমাংসিত তালিকা, আরেকটি বাতিল তালিকা। পরে ধাপে ধাপে বার হবে এক এক করে আসবে সাপ্লিমেন্টারি তালিকা।

শোনা যাচ্ছে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না অমীমাংসিত তালিকার ভোটাররা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অমীমাংসিত ভোটার রয়েছে মুর্শিদাবাদের ৬ লক্ষ, উত্তর ২৪ পরগনাতে রয়েছে ৫ লক্ষ ৯০ হাজার, দক্ষিণ ২৪ পরগনাতে রয়েছে পাঁচ লক্ষ কুড়ি হাজার, পশ্চিম মেদিনীপুরে রয়েছে এক লক্ষ, পূর্ব মেদিনীপুরে আশি হাজার, উত্তর কলকাতাতে রয়েছে ষাট হাজার, দক্ষিণ কলকাতাতে আটাত্তর হাজার।

আরও পড়ুন:ভোটের আগেই তৃণমূলে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন, প্রার্থী হচ্ছেন কী উত্তরবঙ্গের কন্যা?

এটাও জানা যাচ্ছে যে ৫৮ লক্ষ ডিলিটেড অর্থাৎ স্থানান্তরিত ভোটার এবং মৃত ভোটারদের তালিকা আলাদা করে দেখানো হবে। যাদের এখনও নিষ্পত্তি হয়নি এরকম ভোটারও আছে আবার ষাট লক্ষ। তাদের নাম তালিকাতে থাকবে, কিন্তু সে ক্ষেত্রে তাদের নামের পাশে উল্লেখিত থাকবে যে বিষয়টি নিষ্পত্তি হয়নি।

আরও পড়ুন:ভোটের আগেই তৃণমূলে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন, প্রার্থী হচ্ছেন কী উত্তরবঙ্গের কন্যা?

SIR final list to be published tomorrow

এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল বলেন, ‘যে তালিকাটা বেরোবে, তাতে ৭ কোটি ৮০ লক্ষের নাম বেরোবে। তার মধ্যে যে নাম ডিলিট হয়েছে তা লেখা থাকবে, অমীমাংসিত সংখ্যাটা প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫’। নির্বাচন কমিশনের সাইটে শনিবার তালিকা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে জেলা শাসকের অফিস, বিডিও অফিস, কমিশন, নির্ধারিত সরকারি অফিসগুলোতেও তালিকা দেখা যাবে। যাদের স্ক্রুটিনি হয়ে গেছে, তাদের সমস্যা হওয়ার কথা নয়। তালিকায় তাদের নাম অ্যাপ্রুভড হিসেবে দেখানো হবে।