মেরামতির কাজ শেষ, ২৮ জানুয়ারি থেকে স্বাভাবিক যান চলাচল সোদপুর রেল ওভারব্রিজে

Published on:

Published on:

Sodpur Rail Overbridge traffic started from january 28
Follow

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে খুলতে চলেছে শহরের উত্তর প্রান্তের যান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল সোদপুর রেল ওভারব্রিজ (Sodpur Railway Overbridgr)। ২৮ জানুয়ারি থেকে খুলে দেওয়া হবে এই ব্রিজটি। পিডব্লিউডি তরফ থেকে জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজের জন্য সেতুটি ২৭ জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচলের কারণে বন্ধ রাখা হয়েছিল। এই যান চলাচল বন্ধ রাখার ফলে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে নিত্যযাত্রীদের। তবে মাসের শেষে স্বস্তির খবর শোনালো পিডব্লিউডি।

২৮ জানুয়ারি থেকে যান চলাচল শুরু সোদপুর রেল ওভারব্রিজের (Sodpur Railway Overbridge)

সোদপুর রেলওয়ে ওভারব্রিজটি (Sodpur Railway Overbridge) পশ্চিমের বিটি রোড, পূর্বে যশোর রোড এবং সোদপুর রোডকে বিভক্তকারী কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যোগাযোগ রক্ষা করে। এই সেতুটি ধরে দীর্ঘদিন যান চলাচল করছিল। যার ফলে সেতুর কিছু অংশে ক্ষয়ক্ষতি সমস্যা দেখা দিচ্ছিল। তবে মাঝেমধ্যে ছোটখাটো মেরামতের কাজ করা হলেও আশানুরূপ ফল পাওয়া না যাওয়ায় এবার পুঙ্খানুপু সংস্করণে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার কারণবশত, পিডব্লিউডির এক আধিকারিক জানান, সে তোটির বিয়ারিং ও গার্ডারে ফয়েল লক্ষণ দেখা গিয়েছিল। তাই সাময়িক মেরামতির বদলের পূর্ণাঙ্গ সংস্করণই ছিল একমাত্র পথ।

Sodpur Railway Overbridge traffic started from january 28

আরও পড়ুন: যাত্রী ভোগান্তির আশঙ্কা! দক্ষিণ পূর্ব রেলে কাজের জেরে বাতিল বহু ট্রেন, রুট বদল বহু ট্রেনের

প্রসঙ্গত, রেল লাইনের ওপর নির্মিত এই সেতুটি ৩৩ বছরের পুরনো। পাশাপাশি সেতুটির ৫৬টি বিয়ারিং ও ২৮ টি গার্ডার প্রতিস্থাপন করা হচ্ছে। আধিকারিকদের মতে, গত কয়েক বছর এই সেতুর ওপর দিয়ে যানবাহনের চলাচলে পরিমাণ বহু গুণ বেড়ে গিয়েছে। যার ফলে ভার বহন ক্ষমতা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। এছাড়াও সেতুবন্ধ থাকাকালীন যানজট এড়াতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একটি বৃষ্টিত বিকল্পের পথের পরিকল্পনা কার্যকর করেছে। যেখানে বিটি রোড থেকে মধ্যমগ্রামের দিকে যাওয়া যানবাহন গুলোকে উত্তরের দিকে গির্জা মোড় হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে ডানদিকে একটি রেল গেট পেরিয়ে যানবাহন গুলি রাসমণি রোড ও কাজ কর হয়ে সোদপুর রোডে মিলছে।

একইভাবে মধ্যমগ্রামের যশোর রোড থেকে বিটি রোডমুখী যানবাহনগুলোকেও কাঁচকল-রশমনি মোড়-রেলগেট–গিরজা মোড় হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, ‘বিকল্প পথ কীভাবে কার্যকর করতে হবে, সে বিষয়ে সব কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। চালকদের সুবিধার জন্য প্রয়োজনীয় সাইনবোর্ডও লাগানো হয়েছে।’

এছাড়াও এই বিষয়ে পানিহাটি পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, সোদপুর এলাকায় একাধিক আধুনিক আবাসন ও শপিং কমপ্লেক্স থাকায় এই সেতুর উপর যান চলাচলের চাপ অত্যন্ত বেশি। তাই ছুটির দিনগুলিকে মাথায় রেখেই কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলকভাবে কম হয়। তবে সব কাজ শেষ হলে আগামী ২৮ জানুয়ারি থেকে আবার সোদপুর রেল ওভারব্রিজ (Sodpur Railway Overbridge) দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।