বাবার কবরের মাটি এনে প্রমাণ দাখিল, এসআইআর এর শুনানিতে প্রৌঢ়ের কাণ্ডে স্তম্ভিত সবাই

Published on:

Published on:

soil from grave was brought in as evidence during the SIR hearing
Follow

বাংলা হান্ট ডেস্ক: এক মর্মস্পশী দৃশ্যের সাক্ষী থাকলো মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুর ব্লক অফিস। এসআইআর (SIR) এর শুনানিতে শুধু নথিপত্র নয়, বাবার কবরের মাটিও এনেছিলেন এক ব্যক্তি। যা নিয়ে খুব শোরগোল ওঠে। এই দৃশ্য দেখে স্তম্ভিত অনেকেই, আবার কেউ কেউ প্রশাসনের বিরুদ্ধে উগড়ে দিয়েছেন ক্ষোভ।

কবরের মাটি নিয়ে এসআইআর (SIR) এর শুনানিতে

বিভিন্ন জায়গায় চলছে এসআইআর এর শুনানির কাজ। মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকে শুনানিতে এসেছিলেন কেবির শেখ। তাকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল এবং জরুরী কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছিল। দেখা যায় তিনি শুনানির লাইনে একটি পুঁটুলি মাথায় করে ঢুকছেন।

আরও পড়ুন:SSC নিয়োগে আবার মোড়, সুপ্রিম কোর্টে দায়ের হল নতুন দুটি আবেদন, কী কী?

তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে, তার বাবা, দাদু ও দাদুর বাবার আমলের জমির দলিল, পরচা এবং বহু পুরনো কাগজপত্র তিনি সঙ্গে নিয়ে এসেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় তিনি শুধু কাগজপত্র নিয়েই আসেন নি, বাবার কবর থেকে মাটি তুলে, সেই মাটি প্রমাণস্বরূপ নিয়ে এসেছেন।

আরও পড়ুন:নরমাল আলুভাজা খেয়ে মুখে চর পড়েছে? নতুন টুইস্টে বানান দক্ষিণী স্টাইলের আলুভাজা

কারণ তার আশঙ্কা যদি কোন ভাবে নথি সঠিক নয় বলে অভিযোগ তোলে সরকারি দপ্তর, তাহলে তাকে দেশ ছাড়তে হতে পারে। তাই তিনি তার শিকড়ের শেষ চিহ্ন হিসেবে বাবার কবরের মাটি নিয়ে আসেন। ভরতপুর ব্লক অফিস চত্বরে এই দৃশ্য চোখে পড়তে শোরগোল শুরু হয়। উপস্থিত অনেকে এই ঘটনার নিন্দা করেন। কেবির শেখ একজন সাধারন মানুষ। এই ঘটনায় প্রশাসনিক প্রক্রিয়ায় যে মানবিকতার অভাব রয়েছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন চিহ্ন উঠেছে।