বাংলাহান্ট ডেস্ক : ডাক পেয়েছিলেন এসআইআর শুনানির। দেবের মতো তারকা সাংসদকে যেখানে ডেকে পাঠানো হচ্ছে, সেখানে তিনি আর কে! এমনটাই বলেছিলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। কিন্তু শুনানিতে উপস্থিত হয়ে আরেক কাণ্ড ঘটালেন তিনি। খবর, দেবের জন্য আলাদা ব্যবস্থা হলে তাঁর জন্য কেন হবে না? এমন প্রশ্ন তোলেন অভিনেত্রী। ।
শুনানিতে গিয়ে তুলকালাম কাণ্ড সৌমিতৃষার (Soumitrisha Kundu)
কিছুদিন আগেই এসআইআর শুনানিতে ডাক পাওয়ার কথা স্বীকার করেছিলেন সৌমিতৃষা। মঙ্গলবার ছোট আইটিআই কলেজে তিনি উপস্থিত হন শুনানির জন্য। জানা গিয়েছে, সেখানে পৌঁছেই নাকি সটান শুনানির ঘরে ঢুকে পড়েন সৌমিতৃষা। এআরও নাকি তারকাকে দেখে নিজের চেয়ারই ছেড়ে দেন। সেই চেয়ারে বসেই চলতে থাকে প্রয়োজনীয় নথিপত্র স্বাক্ষরের কাজ। কিন্তু পরিস্থিতির মোড় বদলায় বিডিওর আগমনে।

কী ঘটেছে ঘটনাটি: জানা গিয়েছে, অন্যান্যদের মতোই সৌমিতৃষাকে সাধারণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার নির্দেশ দেন বারাসত ১ নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী। এরপরেই নাকি শুনানি কক্ষ থেকে বেরিয়ে সোজা বিডিও অফিস চত্বরে পৌঁছে যান অভিনেত্রী। সেখানে বারাসত ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি এবং সহ সভাপতির কাছে গিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।
আরও পড়ুন: দুই রাজ্যের স্বাদ এক সফরে, বাঙালি-অসমিয়া থালি এবার বন্দে ভারত স্লিপারে
কী বলেন অভিনেত্রী: এও জানা যাচ্ছে, সৌমিতৃষা (Soumitrisha Kundu) নাকি দাবি করেন, দেবকে যেখানে আলাদা ভাবে ডাকা হয়েছে সেখানে কেন তাঁকে সাধারণ লাইনে দাঁড়াতে হবে? এ নিয়ে রীতিমতো হুলস্থুল কাণ্ড চলে বলে খবর। শেষমেশ ফের হস্তক্ষেপ করেন বিডিও। অভিনেত্রীর ফর্মে তিনি নিজে সাইন করলে তবে সম্পন্ন হয় প্রক্রিয়া।
আরও পড়ুন : যত্রতত্র ছড়িয়ে আবর্জনা, উদ্বোধন হতে না হতেই যা দশা হল বন্দে ভারত স্লিপারের… ভাইরাল ভিডিও
বিষয়টি সৌমিতৃষা এড়িয়ে গেলেও সেখানে উপস্থিত অনেকের ফোনেই তোলা রয়েছে ঘটনার ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে সেদিনকার ভিডিও। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।













