ফের কাঁপবে কলকাতা! ফেব্রুয়ারীতেও শীতের খেলা রাত পোহালেই: আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

South Bengal Weather even at the end of february the bite of winter
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফেব্রুয়ারি পড়তে না পড়তে ফের নামছে তাপমাত্রা। জেলায় জেলায় শীতের আমেজ দেখা দিচ্ছে। এই আবহাওয়ার পরিবর্তন দেখে যথারীতি থতমত খাচ্ছেন রাজ্যবাসী। তবে এই আবহাওয়ার পরিবর্তনের কারণ হিসাবে হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছে। মেঘ কেটে গেলে ফের পারদ নামবে। পাশাপাশি আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছে। এই মেঘ কেটে গেলে ফের পারদ পতন হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পাশাপাশি জেলায় জেলায় উত্তরের হাওয়ার দাপট বাড়বে। এছাড়াও আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ফের।

South Bengal Weather even at the end of february the bite of winter

আরও পড়ুন: খরচ মাত্র ৭৫ টাকা! আধার কার্ডে মোবাইল নম্বর ও ঠিকানা বদলাতে চান? জানুন পুরো আপডেট প্রক্রিয়া

এদিকে, আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রী সেলসিয়াস। হাওয়া অফিসে তরফ থেকে বলেছে, আগামীকাল থেকে কলকাতা তাপমাত্রা আবার ১৪ ডিগ্রির ঘরে নামতে পারে। অপরদিকে পশ্চিমের জেলা গুলি অর্থাৎ-বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ধীরে-ধীরে নামবে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে। তবে এই শীতের আমেজ মিলবে মূলত সন্ধে থেকে রাত পর্যন্ত। তবে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বেড়ে যাবে তাপমাত্রাও।

তবে শীতের আমেজ থাকলেও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। আপাতত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে। এই কুয়াশার ফলে দৃশ্যমানতা কিছুটা কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের এখনো শীতের আমেজ রয়েছে। এবং আগামী কয়েক দিন এই শীত আরও একটু বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে আগামী তিন দিনে।