মাঘের শেষে আবহাওয়ার ‘ইউ-টার্ন’! সপ্তাহান্তে তাপমাত্রা কমার সম্ভাবনা, আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

South Bengal Weather in the last month the wind signaled the meteorological office
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তে আবহাওয়ার খামখেয়ালিতে যথারীতি নাজেহাল হচ্ছেন রাজ্যবাসী। যার ফলে বসন্তের আবহাওয়া উপভোগ করতে পারছে না মানুষজন। এই মরশুম বদলের মুখে ফের আরও একবার চমক দিতে চলেছে আবহাওয়া। কারণ সপ্তাহ শেষে উত্তরে হওয়ার দাপট থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather), এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের হালকা প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে পূর্ববর্তী দিয়েছে আবহাওয়া দফতর।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)

দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতে ফের আরও একবার উত্তরের হওয়ার দাপট বেড়েছে বাংলায়। যার ফলে উত্তর-পশ্চিম দিক থেকে হুহু করে ঢুকছে ঠান্ডা বাতাস। যার কারণবশত আরও কিছুদিন দক্ষিণবঙ্গে বিরাজমান থাকবে শীত। তবে হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, শীতের আমেজ থাকলেও আগের মতন হাড় কাঁপানো ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।

South Bengal Weather in the last month the wind signaled the meteorological office

আরও পড়ুন: রেস্তোরাঁর স্বাদ এবার ঘরে! পরোটার সঙ্গে চিকেন চাপ বানান সহজ উপায়ে, রইল রেসিপি

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে, ভালোবাসার সপ্তাহ জুড়ে এই শীতের আমেজ বজায় থাকবে বঙ্গে। এছাড়াও আগামী সাত দিন রাজ্যজুড়ে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। যার কারণবশত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

তবে এই মুহূর্তে, দেশের উত্তর পশ্চিম ভারতে কোন পশ্চিমী ঝঞ্ঝার অস্তিত্ব নেই। তাই উত্তরের হওয়া প্রবেশপথে আর কোন বাধার থাকছে না। যার ফলে ঠান্ডা হাওয়া সরাসরি বঙ্গোপসাগরের দিকে এগোতে পারছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও পারদ পতন হচ্ছে। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, এই ঠান্ডা মূলত ভোরের দিকে এবং রাতের বেলায় অনুভব করা যাবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা প্রভাব কমতে থাকবে। পাশাপাশি বিকেলের দিকে আবহাওয়া মনোরম থাকবে বলে জানিয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভোর ও রাত্রে বেলা বাদ দিয়ে শীতের আমেজ দেখা দিলেও, উত্তরবঙ্গে আপাতত শীতের আমেজ থাকবে। এই মুহূর্তে আবহাওয়া আপাতত কোন পরিবর্তন হবে না। পাশাপাশি উত্তরবঙ্গে কুয়াশা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এমনকি ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহে আপনার যদি পাহাড় ভ্রমণের পরিকল্পনা থাকে, তাহলে কুয়াশার কারণে কিছুটা বাধা পড়তে পারে। এছাড়া উত্তরবঙ্গের আগামী কয়েক দিন তাপমাত্রা ৬ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে।