মাঘের শেষে শীত উধাও! তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা আবহাওয়া দফতরের, আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে “মাঘের শীত বাঘের গায়ে”। কিন্তু ঋতুচক্রের অন্তিম মাসে এসে যথারীতি মানুষ হিমশিম খাচ্ছে আবহাওয়ার কার্যকলাপে। কারণ ক্যালেন্ডারের পাতায় শীত পেরিয়ে বসন্ত এলেও, এই সময় শীতের ঠান্ডা আমেজ থাকার কথা। তবে বাস্তবে তা হচ্ছে না। বরং দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের আমেজ প্রায় চলে গেছে বললেই চলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা পারদ বাড়তে থাকছে। এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছরের মতন শীতকে বিদায় জানানোর সময় চলে এসেছে, আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা এ বছর নেই।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)

শীতের বিদায় ঘন্টা প্রায় বেজেই গিয়েছে। হারিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে শীতের আমেজ। ধীরে ধীরে লেপ-কম্বল তুলে ফেলার সময়ও চলে এসেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও বাড়বে। পাশাপাশি কেটে যাবে শীতের রেশ।

 South Bengal Weather winter ends at the end of magh temperature rise warning

আরও পড়ুন: কড়াইতে মাছ লেগে যাওয়ার সমস্যা? ভাজার সময় এই কৌশল অবলম্বন করুন

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে যেখানে ১৬ থেকে ১৭ ডিগ্রির ঘরে রয়েছে সর্বনিম্ন কলকাতার তাপমাত্রা। সেখানে আগামী সপ্তাহে তা ১৯ ডিগ্রিতে উঠে যাবে। পাশাপাশি এটি সর্বোচ্চ ৩০ থেকে ৩১ ডিগ্রির ঘরেও পৌঁছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তাছাড়া দিনের বেলা বেশ গরম অনুভব হবে। এমনটা আগেই জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়া এবছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে, যার ফলে খরা দেখা দেবে।

প্রসঙ্গত, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের অনুভূতি কমছে কলকাতা ও জেলাতেও। তবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্চা রয়েছে। ধীরে ধীরে তা সরে যাচ্ছে। আজ, শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপাতত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? (NorthBengal Weather)

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) একদিকে যেমন তাপমাত্রা বাড়ছে, তেমনই তাপমাত্রা বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫-৭ ডিগ্রী সেলসিয়াস এর মধ্যে থাকছে। তবে কালিম্পং সহ উত্তরের সমতল অঞ্চলে ১১-১৫ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে চলতি সপ্তাহে। এছাড়া মালদা সহ অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৭ ডিগ্রির মধ্যেই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উইকেন্ডে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে রাজ্যে আর কোথাও ঘন কুয়াশা সতর্কতা নেই।