বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরেই ভারতীয় দল (Indian Cricket Team) দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 T20 World Cup) খেতাব ফের একবার দখল করেছে। আর সেই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বের। কিন্তু তার একমাসের মধ্যেই ব্যাট হাতে চূড়ান্ত খারাপ ফর্মের কারণে তাকে দল থেকে ছেঁটে ফেলে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) অধিনায়ক করে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
প্রাথমিকভাবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সূর্যকুমার। তার জায়গায় দলে সুযোগ দেওয়া হয়েছিল তারই সঙ্গে মুম্বাইয়ের হয়ে দীর্ঘদিন একসাথে ক্রিকেট খেলা শ্রেয়স আইয়ার। দলে সুযোগ দেওয়ার পর তার হাতে অধিনায়কত্বের ভারও তুলে দেওয়া হয়। এরপর সূর্যকুমারের কাছ থেকে শ্রেয়সের উদ্দেশ্যে সবসময় সর্মথনই শোনা গিয়েছে। তাকে বাদ দেওয়ার পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে টানা ৬ ম্যাচে পরাজয়ের মুখ দেখে ভারত। কিন্তু তখনও ভারতীয় দলের পাশে দাঁড়িয়েছিলেন স্কাই।

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই ব্যাপারে নিজের হতাশা ব্যক্ত করেছেন। ২০২৬ সালে যে তিনি দল থেকে বাদ পড়বেন সেই বিষয়টি তিনি স্বপ্নেও ভাবতে পারেননি বলে জানিয়েছেন। আরও দুই বছর ভারতীয় দলের নেতৃত্ব দিয়ে আরও একটি বিশ্বকাপ এবং অলিম্পিকে ভারতকে স্বর্ণপদক জেতানোই ছিল তার উদ্দেশ্য, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্ত তাকে চূড়ান্ত হতাশ করেছিল বলে জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: রোহিত, বিরাট যা পারেননি তাই করে দেখালেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে তৈরি হলো নতুন ইতিহাস
ওই মুহূর্তের কথা ব্যাখ্যা করতে গিয়ে সূর্যকুমার বলেছেন, “দল ঘোষণার দু-তিন দিন আগে নির্বাচকরা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা বলেছিলেন, ‘আমার মনে হয় এখন নতুনদের সুযোগ দেওয়ার সময় এসেছে।’ আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি, কারণ এসব নিয়ে হইচই করা আমার স্বভাব নয়। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, সংশ্লিষ্ট ব্যক্তি নিশ্চয়ই ভেবেছেন যে দলের স্বার্থেই তা করা হয়েছে। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে জানিয়েছেন, এতে কোনো ক্ষতি হয়নি।”
আরও পড়ুন: এই চিন্তায় রাতের ঘুম উড়েছে গৌতম গম্ভীর ও শুভমান গিলের! দ্রুত সমাধান খুঁজছে BCCI
শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে শ্রেয়সকে নিয়ে তার কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, “তারা আমার বদলে যাকে বেছে নিয়েছে [শ্রেয়াস আইয়ার], তার সাথে আমি অনেক ক্রিকেট খেলেছি। আমি জানি সে একজন ভালো খেলোয়াড়, ভালো মানুষ এবং ভালো অধিনায়কও। তাই এই সিদ্ধান্তে আমার কোনো ক্ষোভ ছিল না, তবে আমি হতাশ হয়েছিলাম। কারণ গত দুই বছরে আকার নেতৃত্বে ভারতীয় দল কোনও সিরিজ হারেনি। আমরা এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি। খুব স্বাভাবিকভাবেই চাইছিলাম সেই ধারাবাহিকতা বজায় থাকুক। সবকিছু যখন ভালোভাবেই চলছিল, তখন এই পরিবর্তন কি দরকার ছিল?”













