সূর্যকুমারের দুরন্ত পারফরম্যান্স! USA-কে পরাজিত করে জয়ের মাধ্যমেই T20 বিশ্বকাপে সফর শুরু ভারতের

Published on:

Published on:

Team India won the IND vs USA match in T20 World Cup.
Follow

বাংলা হান্ট ডেস্ক ২০২৬ সালের T20 বিশ্বকাপে জয়ের মাধ্যমে নিজেদের সফর শুরু করল টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে ভারত তাদের প্রথম ম্যাচটি খেলে USA-র (IND vs USA) বিরুদ্ধে। এই ম্যাচটি সম্পন্ন হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্যাচে ভারত USA-র জন্য ১৬২ রানের লক্ষ্য নির্ধারণ করেছিল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে, USA ২৯ রানে পরাজিত হয়। ফলস্বরূপ, ভারত জয়লাভ করে এবং ২ টি পয়েন্ট অর্জন করে। এই ম্যাচে ভারতের জয়ের নায়ক হলেন সূর্যকুমার যাদব। যিনি কঠিন সময়ে ভারতীয় ইনিংসের দায়িত্ব নিয়েছিলেন।

USA-র বিরুদ্ধে জিতল ভারত (IND vs USA):

সূর্যকুমার যাদব ম্যাচ উইনিং ইনিংস খেলেন: এই ম্যাচে ওয়াংখেড়েতে ভারত প্রথমে ব্যাট করে। তবে, টিম ইন্ডিয়ার শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। গোল্ডেন ডাকে আউট হয়ে ডাগআউটে ফিরে যান অভিষেক শর্মা। পাওয়ারপ্লেতেই ৪ টি উইকেট হারিয়ে ফেলে ভারত। সেই পরিস্থিতিতে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব দায়িত্ব নেন। সূর্যকুমার দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ৪৯ বলে ৮৪ রানে অপরাজিতা থাকেন। তিনি তাঁর এই ইনিংসে ৪ টি ছক্কা এবং ১০ টি চার মারেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭১.৪২।

Team India won the IND vs USA match in T20 World Cup.

সূর্যের পর বোলারদের দাপট: সূর্যকুমার যাদবের দুর্দান্ত ইনিংসের সুবাদে, টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে। তারপরে ময়দানে নামেন ভারতীয় বোলাররা। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, USA পরপর উইকেট হারাতে থাকে। ফলস্বরূপ, USA ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩২ রান করতে সক্ষম হয় এবং ২৯ রানে ম্যাচটি হেরে যায়।

আরও পড়ুন: বাজিমাত করল SBI! তৃতীয় ত্রৈমাসিকে হল ২১,০২৮ কোটি টাকার মুনাফা

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এই ম্যাচে ৫ জন বোলারকে ব্যবহার করেন। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ সবচেয়ে সফল বোলার হিসেবে বিবেচিত হন। তিনি ৩ টি উইকেট নেন। পাশাপাশি অক্ষর প্যাটেল ২ টি, অর্শদীপ সিংও ২টি এবং বরুণ চক্রবর্তী ১ টি উইকেট পান।

আরও পড়ুন: ভারতের গণ্ডি পেরিয়ে এবার বিশ্বজুড়ে আম্বানির দাপট! বড় লক্ষ্য নিয়ে এই দেশে এন্ট্রি রিলায়েন্সের

এদিকে, দুরন্ত ইনিংসের জন্য সূর্যকুমার যাদব প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। তিনি এখনও পর্যন্ত মোট ১৭ বার T20-তেপ্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।