দূর হল বুলেট ট্রেন প্রকল্পের সবথেকে বড় বাধা! চিন থেকে পৌঁছে গেল বহু প্রতীক্ষিত যন্ত্র

Published on:

Published on:

The biggest obstacle to the bullet train project has been cleared.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই জোরকদমে চলছে আহমেদাবাদ-মুম্বাই বুলেট ট্রেন প্রকল্পের (Bullet Train) কাজ। ঠিক এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আহমেদাবাদ-মুম্বাই বুলেট ট্রেন প্রকল্পের ভূগর্ভস্থ অংশের জন্য ২ টি টানেল বোরিং মেশিন (TBM) আগামী সোমবার জওহরলাল নেহেরু বন্দরে পৌঁছনোর কথা রয়েছে। মূলত, চিনে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে কয়েক মাস বিলম্বের পর এটি একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, এই শিপমেন্টে প্রথম TBM-এর অবশিষ্ট যন্ত্রাংশও রয়েছে। যার কাটার হেডটি গত ২৪ সেপ্টেম্বর, ২০২৫-এর দিকে মুম্বাইয়ে এসে পৌঁছেছিল। এদিকে, এই শিপমেন্টে দ্বিতীয় একটি মেশিনের সমস্ত যন্ত্রাংশও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র জানিয়েছে, শিপমেন্টটি চলতি মাস অর্থাৎ মার্চের শুরুতে চিন থেকে রওনা হয়ে চেন্নাই বন্দরে পৌঁছয় এবং গত ১৮ মার্চ মুম্বাইয়ের উদ্দেশ্যে পাঠানো হয়।

দূর হল বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পের সবথেকে বড় বাধা:

এদিকে, উভয় TBM-এর আগমনের ফলে ভূগর্ভস্থ প্রকল্পের কাজে অগ্রগতি ঘটবে বলে অনুমান করা হচ্ছে। সংযোজন ও পরীক্ষার পর প্রায় ৩ মাসের মধ্যে খনন কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি যে, মেশিনটিতে একটি মিক্সশিল্ড কনফিগারেশন রয়েছে। যা জটিল ভূখণ্ড ভেদ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি) এবং শিলফাটার মধ্যবর্তী ২০.৩৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ অংশে স্থাপন করা হবে যার মধ্যে থানে খাঁড়ির নিচে একটি চ্যালেঞ্জিং ৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রগর্ভস্থ সুড়ঙ্গও অন্তর্ভুক্ত রয়েছে।

The biggest obstacle to the bullet train project has been cleared.

চিনের সঙ্গে উন্নত সম্পর্ক থেকে লাভবান: জানিয়ে রাখি যে, ভারত ও চিনের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের ব্যাপক উন্নতির প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটেছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি সীমিত চিনা অংশীদারিত্ব থাকা সংস্থাগুলির জন্য কিছু বিনিয়োগের নিয়ম শিথিল করেছে। এটি কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার একটি সুপরিকল্পিত পদ্ধতির ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, এই ধরণের পদক্ষেপ প্রকল্প-সম্পর্কিত অনুমোদন ও সরবরাহ ব্যবস্থাকে সুবিন্যস্ত করতে সাহায্য করেছে।

আরও পড়ুন: বার্ষিক ১ লক্ষের আয়! মোদী সরকারের এই দুর্ধর্ষ স্কিম মহিলাদের করছে স্বাবলম্বী, কীভাবে করবেন আবেদন?

মেশিনটি জানুয়ারি মাস থেকে একটি চিনা বন্দরে আটকা পড়েছিল: উল্লেখ্য যে, TBM মেশিনগুলি জার্মান সংস্থা হেরেনেকনেখট-এর কাছ থেকে অর্ডার করা হলেও, সেগুলি গুয়াংঝৌর কারখানায় তৈরি হয়েছিল। এই বছরের শুরুতে, আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই সেগুলি একটি চীনা বন্দরে আটকা পড়েছিল। এই বিলম্বের কারণে ১.০৮ লক্ষ কোটি টাকার হাই-স্পিড রেল করিডোরের সময়সীমা নিয়ে বড় ধরণের উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এমতাবস্থায়, ২০২৫ সালের অগাস্টে সাংহাই শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন। রেল মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের সমন্বয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি উত্থাপন করা হয়েছিল। সূত্র জানিয়েছে ২০২৫ সালের অগাস্টে সাংহাই সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে আলোচনার সময়েও বিষয়টি উত্থাপন করা হয়েছিল।

আরও পড়ুন: ‘এইরকম হলে আমি ২,০০০-৩,০০০ রান করব’, IPL- এর আগে কেন এমন প্রতিক্রিয়া বৈভব সূর্যবংশীর?

বান্দ্রা কুরলা কমপ্লেক্স এবং শিলফাটা হল সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ: উল্লেখ্য যে, এই ভূগর্ভস্থ প্রকল্পে বান্দ্রা কুরলা কমপ্লেক্স এবং শিলফাতার মধ্যে একটি জটিল অংশ রয়েছে। ভারতের প্রথম হাই-স্পিড রেল করিডোরে এই বুলেট ট্রেন প্রকল্পটি, ঘণ্টায় ৩২০ কিলোমিটার পর্যন্ত গতির জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রকল্পের মুম্বাই ভূগর্ভস্থ অংশটিকে এর সবচেয়ে চ্যালেঞ্জিং অংশগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। যেখানে সুড়ঙ্গ ভূপৃষ্ঠের ২৫ থেকে ৬৫ মিটার গভীরে নির্মিত হবে এবং এটি শিলফাটার নিকটবর্তী পারসিক পাহাড়ের ১১৪ মিটার নিচ পর্যন্ত বিস্তৃত থাকবে। NHSRCL প্রাথমিকভাবে ২ টি TBM (ট্রেনিং মেশিন) মোতায়েন করার পরিকল্পনা করেছে এবং নির্ধারিত সময়সীমা পূরণের জন্য প্রয়োজন হলে তৃতীয়টি ব্যবহারের বিকল্পও রেখেছে। টানেল নির্মাণের মাধ্যমে বুলেট ট্রেনের ওপরের ও নিচের উভয় ট্র্যাকের জন্য একটি একক সুড়ঙ্গ পথ তৈরি করা হবে।